সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলে অংশ নেবেন না মুস্তাফিজ!

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিয়েই বাজিমাত করেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে হয়েছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার, দলকে জিতিয়েছেন শিরোপাও। কিন্তু এবার দুঃসংবাদ হায়দ্রাবাদের জন্য। আইপিএলের দশম আসরে নাও খেলতে পারেন জাতীয় দলের বাঁহাতি এই পেসার।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের একছর না কাটতেই আইপিএলে ডাক পেয়েছিলেন মুস্তাফিজ। নবম আসরে অংশ নিয়েই আলো ছড়িয়েছেন বল হাতে। হায়দ্রাবাদের হয়ে ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে তুলে নেন ১৭ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সে এবারের আসরেও তাকে দলে রেখে দিয়েছিলো গেল আসরের চ্যাম্পিয়নরা।

হয়তো দশম আসরেও মুস্তাফিজকে নিয়ে হায়দ্রাবাদের প্রত্যাশা ছিলো আকাশচুম্বী। কিন্তু আইপিএলের দশম আসরে অংশ না নেওয়ার ইঙ্গিত দিলেন ‘কাটার মাস্টার’ নিজেই। ভারতের ‘স্পোর্টস স্টার লাইভ’এ দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ত সূচির কথা জানিয়ে মুস্তাফিজ বলেন, ‘আমার মনে হয় না আইপিএলের এবারের আসরে খেলতে পারব। সামনে জাতীয় দলের হয়ে লম্বা সূচি আছে। তাই দলের হয়েই ব্যস্ত সময় পার করতে হবে। তাই এখন আমার ফিট থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনুমতি পাওয়ার অপেক্ষায় আছি। সবমিলিয়ে মনে হচ্ছে না, এবার খেলতে পারবো।’

এর আগে নিউজিল্যান্ড সিরিজে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। ইনজুরির কারণে খেলতে পারেননি ভারতের বিপক্ষে একমাত্র টেস্টেও। তবে ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ফিরলেও এখন পর্যন্ত সেই পুরনো ছন্দে ফিরতে পারেননি।

নিজের ফিটনেস ফিরে পেতে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পরামর্শে গুরুত্ব দিচ্ছেন জানিয়ে মুস্তাফিজ বলেন, ‘আমি এখনও আমার ছন্দ ফিরে পাইনি। মাশরাফি ভাই এবারের আসরে আইপিএল না খেলার জন্যই আমাকে পরামর্শ দিয়েছেন। আমিও তার পরামর্শ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছি।’

এর আগে শ্রীলঙ্কায় এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবেও মুসাতফিজের আইপিএল না খেলার ইঙ্গিত দিয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি। এবার অধিনায়কের সঙ্গে সুর মেলালেন মুস্তাফিজ নিজেও। সবমিলিয়ে আইপিলের দশম আসরে হয়তো বল হাতে দেখা যাবে না ক্রিকেটের এই বিস্ময় বালককে।

এ জাতীয় আরও খবর

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল