সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বো থেকে সরাসরি কেকেআরে যোগ দেবেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে দুবার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই দুবারই ব্যাটে-বলে অবদান রেখেছেন সাকিব আল হাসান। শাহরুখ খানের মালিকানাধীন দলটির হয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

গত মৌসুমেও কেকেআরের হয়ে ভালো করেছেন সাকিব। সেজন্যই তো বাংলাদেশি এই তারকাকে রেখে দিয়েছে নাইটসরা। তবে নিজেদের শুরুর ম্যাচটাতে সাকিবকে পাচ্ছে না কেকেআর। এমনটা জানা ছিল আগেই। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত থাকবেন সাকিব।

আইপিএলের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে ৫ এপ্রিল। মোস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে হবে দশম আসরের উদ্বোধন। সাকিবের দল কেকেআরের প্রথম ম্যাচ ৭ এপ্রিল। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।

এর আগের দিন তথা ৬ এপ্রিল বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। সাকিব খেলবেন ওই ম্যাচে। ঠিক তার পরের দিন কেকেআরের হয়ে খেলতে পারছেন না তিনি! তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষ হলেই কলম্বো থেকে সাকিব সরাসরি যোগ দেবেন কেকেআরে। জাগো নিউজকে এমন তথ্যই জানিয়েছেন সাকিব।

কেকেআরের দ্বিতীয় ম্যাচ ৯ এপ্রিল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গৌতম গম্ভীরের দল। ওই ম্যাচে হয়তো সাকিব খেলতে পারেন।

এদিকে আইপিএলের দশম আসরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে সাকিবের কেকেআর। কলকাতার ইডেন গার্ডেনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন গৌতম গম্ভীররা। নিজেদের অফিশিয়াল টুইটার পেজে আজ খেলোয়াড়দের প্রস্তুতি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে কেকেআর।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি