সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেফারিকে গালি দিইনি, দাবি মেসির

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে মুখ খুললেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়ক দাবি করেছেন, রেফারিকে উদ্দেশ করে তিনি গালি দেননি। বরং হতাশা থেকে স্বগতোক্তি করেছেন।

আর্জেন্টিনার দৈনিক লা ন্যাসিওন মেসিকে উদ্ধৃতি করে লিখেছে, ‌‘আমার মন্তব্য কখনোই সহকারী রেফারিকে উদ্দেশ করে ছিল না। আমার মন্তব্যগুলো আমি আপন মনে আওড়াচ্ছিলাম।’

রেফারিকে অশালীন গালি দেওয়ার অপরাধে মেসিকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। বলিভিয়ার বিপক্ষে গত ম্যাচে মেসি ছিলেন না। থাকতে পারবেন না আর্জেন্টিনার বাছাইপর্বের শেষ চারটি ম্যাচের তিনটি। আর্জেন্টিনা ফুটবল সংস্থা (এএফএ) ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করবে। এএফএর জাতীয় দল কমিটির প্রধান মার্সেলো তিনেল্লি বলেছেন, সব হিসাব করে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন মেসির শাস্তি কমানো সম্ভব হয়। এ কারণে সময় নিচ্ছে এএফএ। আর্জেন্টিনার বাছাইপর্বের পরবর্তী ম্যাচের খেলাগুলোও এখনো বেশ দেরিতে। ফলে সময়ও আছে। গুছিয়ে নিয়েই ফিফার শৃঙ্খলাবিষয়ক কমিটির বিরুদ্ধে লড়তে চায় তারা।

ক্রীড়া দৈনিক ওলেকে তিনেল্লি বলেছেন, ‌‘আমরা অবশ্যই এই রায়ের বিরুদ্ধে আপিল করব, কারণ এটা অন্যায়, অযৌক্তিক। মেসি এর আগে কখনোই এমনটা করেনি। আমরা এএফএর আইনজীবী এবং ক্রীড়া আইনে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। এই রায়ে আমরা সবাই বিস্মিত, কারণ আমরা কখনোই ভাবিনি শাস্তি এত কঠিন হবে।’

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই