বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাসকিনের হ্যাটট্রিক

news-image

শেষ দিকে এসে জাদু দেখালেন তাসকিন আহমেদ। ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক পূরণ করেছেন বাংলাদেশি পেসার। ৫০তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে শ্রীলঙ্কার তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তাসকিন।

ডাম্বুলায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন তাসকিন আহমেদ। তিনি একাই তুলে নিয়েছেন ৪টি উইকেট। পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে এই গৌরবের কীর্তি গড়লেন বাংলাদেশি গতি তারকা।
এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন মাশরাফি, মিরাজ, মুস্তাফিজ ও তাসকিন। বাকি তিনটি রান আউট হয়েছে।
মঙ্গলবার শ্রীলঙ্কার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা।
নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ১ বল বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

ওয়ানডেতে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন পেস তারকা তাসকিন আহমেদ। মঙ্গলবার লঙ্কান পেসার নুয়ান প্রদীপকে বোল্ড করে হ্যাটট্রিক করেন তাসকিন। এর আগে বাংলাদেশের আরও চার বোলার ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন। সবার আগে হ্যাটট্রিক করা বোলার শাহাদাত হোসেন। এরপর আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম হ্যাটট্রিক করেছেন।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ