বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইকেল নিয়ে শ্রীলংকার অলি-গলি দাপিয়ে বেড়ালেন মাশরাফিরা

news-image

স্পোর্টস ডেস্ক : দেখা যায় ভান ভন করে ছুটে আসছে একটি ঝাঁক। কারা তারা? দেখা গেলো মাশরাফি-তামিমরা বেড়িয়ে পড়লেন সাইক্লিংয়ে। প্রথম ম্যাচে বিশাল জয়ের পর গতকাল দিনটা আনন্দে কাটলো, ছুটিতে কাটলো বাংলাদেশ দলের। সাইকেল নিয়ে শ্রীলংকার অলি-গলি দাপিয়ে বেড়ালেন তারা।

ফেসবুকে বিভিন্ন খেলোয়াড়ের পোস্ট করা ছবি দেখে আনন্দটা অনুমান করতে কষ্ট হয় না। সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, শুভাগত হোম, সানজামুল ইসলামরা সাইকেল নিয়ে বেরিয়েছিলেন ডাম্বুলার পাহাড়ি রাস্তায়। সেখানে কিছুটা সাইক্লিং করে ফিরলেন।

আবার কোচ হাতুরুসিংহে, বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ব্যাটিং কোচ থিলান সামারাবিরাদের সাথে স্থানীয় এক আদিবাসী রেস্টুরেন্টে খাবারের স্বাদ নিতে গিয়েছিলেন তাসকিন আহমেদ।
অনেকে আবার হোটেলের সুইমিং পুলে সময় কাটিয়েছেন। মাশরাফিরা আন্ডার ওয়াটার ডাইভিংও করার চেষ্টা করেছেন সুইমিং পুলে!

এই ছুটির মেজাজের পর আজ আবার পুরোদমে অনুশীলনে ফিরেছেন খেলোয়াড়রা। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে এই ডাম্বুলাতেই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এখানেই সিরিজ নিশ্চিত করে নিতে চাইবে মাশরাফির দল। অন্য দিকে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য সিরিজে সমতা ফেরানো।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ