মাশরাফির বিরক্তি ৩-০ ব্যবধানের আলোচনায়

news-image

স্পোর্টস ডেস্ক :ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডেতে ৯০ রানের বিশাল ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সিরিজে তাই ১-০ ব্যবধানে এগিয়ে আছে মাশরাফি বাহিনী। আগামীকাল মঙ্গলবার একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে সফরকারী দল।

এই ম্যাচের আগে একটা প্রসঙ্গ খুবই ভালোভাবে উঠে এসেছে, শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে বাংলাদেশ কী ৩-০ ব্যবধানে জিততে আশাবাদী। এমন প্রশ্ন শুনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খুবই বিরক্ত হয়েছেন। কারণ এমন কথা খেলোয়াড়দের জন্য বাড়তি চাপ তৈরি করে বলে মনে করেন তিনি।

সোমবার ডাম্বুলায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘যেকোনো সিরিজেই একটা ম্যাচ জিতলেই খুব তাড়াতাড়ি শুনে ফেলি ৩-০, ৫-০তে জয় পাব কি না। আসলে আগে আগে এমন কথা না বলাই ভালো। কারণ এটি খেলোয়াড়দের জন্য বাড়তি চাপ তৈরি করে। তার মানে এই নয় যে, আমরা সিরিজ জিততে চাই না। এই সিরিজ জিততে পারলে আমাদের জন্য খুবই ভালো হবে।’

আপাতত বাংলাদেশ অধিনায়কের ভাবনা ম্যাচ বাই ম্যাচ জয়, ‘একটি ম্যাচ খেলার পর আরেকটি ম্যাচের দিকেই নজর দেওয়া ভালো। খেলোয়াড়দের জন্য তাতে সুবিধা হয়। পুরো সিরিজ নিয়ে ভাবতে গেলে অনেক বেশি চাপ তৈরি হয়। যা খেলায় প্রভাব ফেলে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয়ে উঠে যাবে বাংলাদেশ। তাই বিষয়টি নিয়ে এত আলোচনা হচ্ছে। অবশ্য এসব নিয়ে এখনই ভাবতে চান না বাংলাদেশ দলের খেলোয়াড়রা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার