সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মাশরাফি ভাইয়ের মত মনোভাব যদি সবার থাকত’

news-image

স্পোর্টস ডেস্ক : তিনি অনেক আগেই বাংলাদেশ ক্রিকেটের নয়নের মণি। মাঠ ও মাঠের বাইরে সমান জনপ্রিয় টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। এই জনপ্রিয়তার প্রধান কারণ তার হার না মানা মনোভাব। বারবার চোটের বিরুদ্ধে লড়াই করে ফিরে আসা। একইসঙ্গে দলের সবাইকে চাঙ্গা করতে মাশরাফির জুড়ি নেই। সবার মনে সাহস যোগানো, কারও সমস্যা হলে আন্তরিকভাবে সহযোগিতা করা আর সবার সঙ্গে মিশতে পারা ম্যাশের গুণাবলীর অংশ। দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটারের এরকম প্রচেষ্টায় মুগ্ধ ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯০ রানের বড় ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নিয়েছে টিম টাইগার। এর পেছনেও আছে মাশরাফির অবদান। নিউজিল্যান্ড সফরে ফিল্ডিং করতে গিয়ে তার বৃদ্ধাঙ্গুল ভেঙে গিয়েছিল। যা এখনও পুরোপুরি ঠিক হয়নি। এরপরও স্বরুপে দেখা দিলেন ম্যাশ। ইনিংসের তৃতীয় বলেই তুলে নিলেন উইকেট। শেষ দিকে আরও একটি। চোট নিয়ে কোনো ভাবনাই দেখা গেল না মাশরাফির মধ্যে। ফিল্ডিংয়ে সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম চৌধুরীদের মতোই দারুণ তৎপর দেখা গেল অধিনায়ককে।

তামিম বললেন, “মাশরাফি ভাই দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার। ফিল্ডিংয়ে উনার প্রচেষ্টা যদি দেখেন, এটা আমার কাছে মনে হয় দুর্দান্ত একটি ব্যাপার। আমরা হয়তো সব ম্যাচ জিততে পারবো না, কিন্তু এই মনোভাব যদি সবার থাকে, তাহলে অনেক কাজই সহজ হয়ে যায়। ”

এছাড়া প্রথম ওয়ানডেতে দলগত পারফর্মেন্সে অনেকটাই সন্তুষ্ট মনে হলো তামিমকে। তিনি আরও বললেন, “দল হিসেবে, এই পারফরম্যান্স আমার কাছে মনে হয়, অসাধারণ। আপনি যদি ফিল্ডিং দেখেন, সব খেলোয়াড়ের সম্পৃক্ততা দেখেন। সবার সম্পৃক্ত থাকার যে ব্যাপারটি আমরা শুরু করেছি, এটা যেন ধরে রাখতে পারি। ”

লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে আগামী ২৮ মার্চ বাংলাদেশ সময় বিকাল ৩টায়। এই ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট