,

ওয়ানডেতে বাংলাদেশ আরও ভয়ঙ্কর : রানাতুঙ্গা

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বর্ষীয়ান ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গা। তার নেতৃত্বে শ্রীলঙ্কা ১৯৯৬ সালে বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। লঙ্কান ক্রিকেট ইতিহাসে তার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইদানীং ক্রিকেট নিয়ে খুব একটা কথা বলেন না। তবে দেরিতে হলেও শততম টেস্ট জেতায় বাংলাদেশ অভিনন্দন জানাতে ভোলেননি।

রানাতুঙ্গার বললেন, বাংলাদেশ ব্যাট, বল ও ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই দারুণ খেলেছে। আমি মনে করি মুশফিকরা এখন টেস্টে যে কোনো দলকে হারাতে পারে। সাকিবের প্রশংসা করে বলেন, বিশ্ব ক্রিকেটে ওর মতো অলরাউন্ডার খুব কমই দেখেছি। প্রয়োজনের সময় দলের জন্য উজার করে দেন। টেস্ট সিরিজ ড্র হয়েছে। এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে।

শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক বললেন, ওয়ানডেতে বাংলাদেশ খুবই শক্তিশালী। তারা আরও ভয়ঙ্কর। জানিনা কে কী ভাবছেন, আমার দৃষ্টিতে সিরিজে বাংলাদেশকেই ফেবারিট মনে হচ্ছে। ব্যাটিং ও বোলিংয়ে ভরসা করার মতো খেলোয়াড়ের অভাব নেই তাদের। শ্রীলঙ্কাকে আমি খাটো করে দেখছি না। তবে ম্যাচ বের করতে হলে তিন ডিপার্টমেন্টেই সমানভাবে জ্বলে উঠতে হবে। সত্যি বলতে কি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের এখন যে শক্তি তাতে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার সামর্থ্য রয়েছে। ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। যা ক্রিকেটের জন্য খুবই জরুরি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা