,

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তিতাস নদীর পূন: খননের উদ্বোধন

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িযার সরাইলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিতাস নদীর পূনঃ খননের কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে পাচঁটার দিকে প্রধান অতিথি হিসাবে উপজেলার পাকশিমূলে খনন কাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। পাকশিমূল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক শিউলী আজাদ, এডভোকেট আব্দুর রাশেদ প্রমূখ। এতে আরো বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক নুরুল আমীন। উল্লেখ্য যে, ১১৯ কোটি টাকা ব্যায়ে আজবপুর থেকে গোকর্ণঘাট পর্যন্ত ৯০ কিলোমিটার, নবীনগর থেকে কৃষ্ণনগর পর্যন্ত ৯ কিলোমিটার, এন্ডারসন খালের শিমরাইলকান্দি থেকে গোকর্ণঘাট ৩.৬ কিলোমিটার সর্বমোট ১০৩ কিলোমিটার নদীপথের খনন কাজ করা হবে। কাজটি বাস্তবায়ন করবে বাংলাদেশ নৌ-বাহিনী। ২০২০ সালে প্রকল্পটির কাজ শেষ হবে।তিতাস নদীটি পূন:খনন করা শেষ হলে তিতাস নদী তার আগের ঐতিহ্য ফিরে পাবে। এতে করে এ জেলার নদী নির্ভর মানুষের ব্যবসা -ব্যাণিজ্য থেকে শুরু করে নদী প্রবহমান স্রোত বৃদ্ধি পেলে কৃষি জমিতে সেচেঁর মাধ্যমে জমিতে পানির সংকট দূর হবে। নদীটিও  ফিরে পাবে তার আসল রুপ যা এলাকার মানুষের আশার আলো মুখ দেখবে মনে করছেন সংশ্লিষ্টরা ।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা