ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত হাটে বৈঠক অনুষ্ঠিত
আমিরজাদা চৌধুরী , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত হাট বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ-ভারত সীমান্তের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, ৬০ বর্ডারগার্ড ব্যাটালিয়নের এসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ আমিন, উপেজলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন। সভায় সীমান্ত হাটের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরো মজবুত করার আশা ব্যক্ত করা হয়েছে। সেসাথে কোন প্রকার চোরাইপন্য যাথে সেখানে বিক্রী না হয় সেদিকে গুরুত্বারোপ করা হয়।











