বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শীর্ষ মাদক সম্রাটের  মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শীর্ষ মাদক সম্রাট দেলোয়ার হোসেন  (৩৭) এর  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাবার নাম মরহুম আলী তাদের গ্রামের বাড়ি আখাউড়া উপজেলায়। পুলিশ ও স্হানীয় জানায়,  গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের একটি বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে ৩৫ বোতল ফেনসিডিল ও পাওয়া গেছে । এ ব্যাপারে যোগাযোগ করা হলে কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন ও জানান, সকালে সৈয়দাবাদ গ্রামের কামালের বালুর মাঠে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে কসবা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে  মরদেহ উদ্ধার করে।এসময় মরদেহের পাশে ৩৫বোতল ফেনসিডিল পাওয়া গেছে। ওসি আরও জানান, শুধুমাত্র নিহতের কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল নিয়ে গেলে মরদেহটি দেলোয়ার হোসেন এর  বলে তার পরিবার নিশ্চিত করে।এছাড়া তার বিরুদ্ধে জেলার বিভিন্ন উপজেলায় ১০টির মত মাদক আইনে মামলা রয়েছে।সে শীর্ষ মাদক সম্রাট ও ছিলো। এব্যাপারে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ