,

সরাইল–অরুয়াইল সড়ক নয় যেন মরণ ফাঁদ।

news-image

 নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল- অরুয়াইল সড়কটির কি যে বেহাল দশা তা নিজের চোখেঁ না দেখলে পুরোটা অনুভব করা যায়না । উপজেলা সদর থেকে ভুইশ্বর পাকশিমুল পর্যন্ত “সড়কটি  নয় যেন মরণ ফাঁদ”পরিণত হয়েছে । ১২-১৫ টি গ্রামের যাতায়াতের এক মাত্র সড়কটির আজ সংস্কারের অভাবে  মানুষের চলাচলে জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। প্রায় অর্ধ-লক্ষাধিক লোক এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত স্কুল -কলেজে ছাত্র-ছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ জীবনের নানা প্রয়োজনে  সরাইল উপজেলা সদর সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আসতে হয়।  ভুইশ্বর থেকে পাকশিমুল অংশটুকু এতটাই বেহাল দশা যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সড়কটির সংস্কার না হওয়ায় এ অঞ্চলের মানুষ দুর্ভোগে চরম আকারে বেড়েছে। আর প্রতিনিয়ত জীবনের নানা তাগিতে ঘর থেকে বের হয়ে আসা মানুষ গুলোকে জীবনের অনেক বড়  ঝুঁকি নিয়ে যানবাহনে চলাচল করতে হচ্ছে। সরেজমিনে দেখাযায়, ঐসব গ্রামের লোকজনের জেলা শহরের আসার- যাওয়ার একমাত্র সড়ক টির আজ কি নাজুক দশা। বেশিরভাগ অংশই ঢালাই ভেঙে টুকরো টুকরো  হয়ে গেছে, আর রাস্তাটির  নীচে থাকা ইট বালু বের হয়ে রাস্তার পাশ ভেঙ্গে পড়ে জমিতে মিশে যাচ্ছে, অর্থাৎ  নদীমাতৃক অঞ্চল হওয়ায় বিগত দিনে হাওয়ের পানির রাস্তায় ধাক্কা লাগায় প্রবল স্রোতে হাওয়ে বিলিন হয়ে গেছে রাস্তাটির দু-দিকের অনেক অংশ। আর এখন রাস্তার দুপাশ ভেঙ্গে যাওয়ায়  প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আর শুষ্ক আবহাওয়ার কারনে ধুলা বালিতে মানুষ একেবারেই অতিষ্ঠ  হয়ে উঠেছে। চলতি বছরের শুক্রবার ও শনিবারের মৌসুমী বৃষ্টির কারণে রাস্তাটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তাটির বেশির ভাগ অংশের পিচ উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই অঞ্চল থেকে রোগীদের উপজেলা এবং জেলা শহরে যাতায়াত করতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়  ঔষধ ব্যবসায়ী বলেন, এখন ই রাস্তাটা ঠিক করা দরকার, কিন্তু দেহা “যাইব যহন বর্ষা আইব তহন ঠিক করতে আইব”। স্থানীয় আরেক পল্লী চিকিৎসক প্রদীপ দাস বলেন, কয়েক দিনের মধ্যে রাস্তা টি সংস্কার করা না হলে আমরা সাধারণ জনগণ আগামী ১৫ই মার্চ সরাইল বিশ্ব রোড মোড়ে মানব বন্ধন করার জন্য একত্রিত হবো। রাস্তাটি সংস্কার না করার প্রতিবাদে এই মানব বন্ধন করা হবে। উপজেলা ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া বলেন, অর্থ বরাদ্ধ না আসলে কিছুই করার নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানাযায় দীর্ঘদিন যাবৎ অর্থ বরাদ্ধ পাওয়া যাচ্ছে না, জেলা সমন্বয় সভায় অনেক বার জানানো হয় সড়কটির কথা কিন্তু কোন সুফল আসছে না। এ ব্যাপারে সরাইল উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমানের সাথে কথা বললে তিনি “আমাদের অর্থনীতি”জানান, রাস্তাটির টেন্ডারের প্রক্রিয়া চলছে। যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি মেরামতের ব্যবস্থা করা হবে। এবার রাস্তাটি দুদিকে ব্লগ দিয়ে মেরামতের জন্য ইষ্ট্রিমিট করা  হয়েছে। রাস্তাটির অবস্থা খুবই নাজুক।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে