বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর ডাকাতের অভয়াশ্রম ডাকাতিয়া কান্দি

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের ডাকাতিয়া কান্দি চোর ডাকাতের অভয়াশ্রমে পরিণত হয়েছে। এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে ও থানার মামলা সুত্রে জানাগেছে ডাকাতিয়া কান্দির সফিক মেম্বার ছুরুউল্লাহ, রফিকুল, তাজু মিয়া, আকছির মিয়ার নেতৃত্বে এখানে পুরোদমে চলে চুরি, ডাকাতি, জোয়া ও অনৈতিক ব্যবসা। গত বৃহস্হপতিবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতি কালে ঘটনাস্থল থেকে পুলিশ সামসু মিয়া (৪০) ও কাউছার মিয়া (৪১) নামে কুখ্যাত দুই ডাকাতকে জনতার সহযোগিতায় আটক করে। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কালিউতা গ্রামের কুখ্যাত ডাকাত মাসুম মিয়া, ছোয়াব মিয়া, বেঙ্গাউতা গ্রামের মিজান মিয়া, আহাদ মিয়া, কানু মিয়া, সরুউল্লাহ সহ আরো অনেকেই দৌড়ে পালিয়ে যায়। জানা গেছে সামসু মিয়ার বাড়ী হবিগঞ্জ জেলার, মাধবপুর উপজেলার খাউড়া গ্রামে। সামসু মিয়ার নামে মাধবপুর হবিগঞ্জ, লাখাই ও নাসিরনগর সহ বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষনের মামলা রয়েছে। এলাকাবাসি জানায় ডাকাতিয়া কান্দিতে শফিক মেম্বার ও তার ভাইদের সহযোগিতায় গড়ে উঠেছে ডাকাতদের অভয়াশ্রম। এখানে তারাউল্লাহ, বানেশ্বর, রামপুর, বেঙ্গাউতা, হবিগঞ্জ, মাধবপুর, থেকে ডাকাতরা এসে সঙ্গবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করে। ওই সময়ে আউয়াল মিয়ার, আব্দুল কুদ্দুছের ও বাবুল মিয়া ঘর থেকে মোট ৩টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ডাকাতি প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোঃ কাউছার হোসাইন জানান শফিক ও কাউছারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। চাপরতলা ইউপি চেয়ারম্যন মোঃ ফয়েজ উদ্দিন ভুইয়া  জানান,  সমস্ত চোরাই গরুর রশিদ শফিক মেম্বারের মাধ্যমে কালা মিয়ার ছেলে আনফর আলী টাকার বিনিময়ে দিয়ে থাকে। তারা জানান বর্তমানে ডাকাতদের ভয়ে এলাকাবাসি আতংকে রয়েছে।  ডাকাতরা  অনেককেই প্রাণ নাশের হুমকী দিয়ে বেড়াচ্ছে। ডাকাতদের ভয়ে এলাকাবাসি আতংকে রয়েছে।

এ জাতীয় আরও খবর