,

এনামুল যাচ্ছেন লাহোরে

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে লাহোরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে যাচ্ছেন এনামুল হক। তাঁকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি দিয়েছে বিসিবি। আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন এনামুল নিজেই।

অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় আটকে ছিল এনামুলের ভিসাপ্রক্রিয়া। বিসিবির অনুমতি পাওয়ায় সব জটিলতা কালকের মধ্যেই শেষ হবে বলে আশা এনামুলের, ‘আজ আমাকে এনওসি দেওয়ার কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। শুক্রবারে অফিস বন্ধ থাকায় কাগজ হাতে পাইনি। তবে কাল সকালেই সব পেয়ে যাব আশা করি।’

সব ঠিক থাকলে কালই পাকিস্তানে রওনা দেবেন এনামুল। কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে পিএসএল খেলার কথা তাঁর। দলটি এরই মধ্যেই উঠে গেছে পরশুর ফাইনালে। তবে কোয়েটার বিদেশি খেলোয়াড় কেভিন পিটারসেন, টাইমল মিলস, লুক রাইট, নাথান ম্যাককালাম লাহোরে গিয়ে এ ফাইনাল খেলতে অস্বীকৃতি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে