চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

news-image

বিনোদন ডেস্ক : এফডিসির চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। মঙ্গলবার বিকেল ৪টায় তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন।
সোমবার রাতে গণমাধ্যমকর্মীদের পাঠানো এক বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান এই অভিনেতা। একই সঙ্গে সাম্প্রতিক বিরোধ এবং এ বিষয়ে তাঁর ব্যক্তিগত অবস্থান তুলে ধরতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথাও জানান তিনি।
সম্প্রতি এফডিসিতে একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ না নেওয়াকে কেন্দ্র করে চলচ্চিত্র সংগঠনগুলোর আহ্বায়ক হেলাল খানের সঙ্গে জয় চৌধুরীর বিরোধ তৈরি হয়। ওই কমিটিতে হেলাল খান আহ্বায়ক, শিল্পী সমিতির সভাপতি শিবা শানু সদস্যসচিব এবং জয় চৌধুরী মুখপাত্রের দায়িত্বে ছিলেন।
জয়ের অভিযোগ, হেলাল খান শিল্পীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। তাঁর দাবি, হেলাল খানের সহযোগী পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি শিল্পীদের গালাগাল ও মারধরের হুমকি দেন। পাশাপাশি শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়ে জয় চৌধুরী বলেন, শিল্পীদের সম্মান দিতে পারেন না এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না—এমন নেতৃত্বের অধীনে তিনি থাকতে চান না।
উল্লেখ্য, গত রোববার বিকেলে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে জয় চৌধুরী ও হেলাল খানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় জয়কে নিয়ে হেলাল খানের করা কিছু মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই চলচ্চিত্র অঙ্গনে ঘটনাটি নিয়ে আলোচনা চলছে।

 

এ জাতীয় আরও খবর

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ

ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তিশালী হচ্ছে, সম্ভাব্য আঘাত অন্ধ্রপ্রদেশে