,

জেলের বাইরে পেলের ছেলে

news-image

স্পোর্টস ডেস্ক : ঘটনার শুরু ২০০৫ সালে। সেটি নিয়ে একবার খবরের শিরোনাম ‘পেলের ছেলে গ্রেপ্তার’ তো আরেকবার ‘পেলের ছেলে জেলে’। কখনোবা ‘পেলের ছেলে মুক্ত’। ঘটনাটার শেষ এখনো হয়নি।

মানি লন্ডারিং আর মাদক পাচারের অভিযোগে পেলের ছেলে এডিনহোকে ২০০৫ সালে গ্রেপ্তার করে পুলিশ। মামলাটি চলে ২০১৪ পর্যন্ত। ৩৩ বছরের জেল হয়েছিল কিংবদন্তি ফুটবলার পেলের ছেলের। এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন এডিনহো। জেলে যাওয়ার ছয় মাসের মাথায় প্যারোলে মুক্তিও পেয়েছিলেন। আপিলের শুনানি চলে লম্বা সময় ধরে। গত সপ্তাহে তাঁর রায় দেন বিচারক।

৩৩ বছরের জায়গায় এডিনহোকে ১৩ বছরের কারাবাসের শাস্তি দেওয়া হয়। এবার শিরোনাম, জেলে যেতেই হলো পেলের ছেলেকে। পুলিশের কাছে ধরাও দিয়েছেন এডিনহো। কিন্তু শাস্তির বিরুদ্ধে নতুন করে আপিল করেন তাঁর আইনজীবী। এই আপিলের সুরাহা না হওয়া পর্যন্ত এডিনহোকে জেলের বাইরে থাকার অনুমতি দিয়েছেন আদালত। আবার ‘মুক্ত’ পেলের ছেলে। এবার শিরোনাম আর কীই-বা দেওয়া যায়! জেলের বাইরে পেলের ছেলে—এটাই বুঝি সবচেয়ে মানানসই। এএফপি।

এ জাতীয় আরও খবর

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক