,

প্রস্তুতি ম্যাচে টাইগারদের রানবন্যা

news-image

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে লঙ্কান আবহা্ওয়ায় নিজেদের ভালোই ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ। আজ মোরাতুয়ার ডি জয়সা স্টেডিয়ামে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে দুই দিনের ম্যাচে মাঠে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত টাইগাররা ৮৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৮৪ রান সংগ্রহ করেছে।

সকালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ। দিনের শুরুতেই ৯ রান করে আউট হন সৌম্য সরকার। এরপর তামিম-মোমিনুল সকালের ধাক্কা সমাল দিয়ে সাবধানে ব্যাটিং শুরু করেন।

দিন যত গড়াতে থাকেও দুই ব্যাটসম্যান খোলস ছেড়ে বেরিয়ে আসে। ১৪৩ রানের জুটি গড়ে ১০ চারে ১০৩ বলে ৭৩ রান করে অবসর নেন মোমিনুল। অন্যদিকে তামিম ইকবাল করেন দুর্দান্ত সেঞ্চুরি। ৯ চার ও ৭ ছয়ে ১৮২ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন তিনি। ক্রিজে এখন মাহমুদুল্লাহ ১৯ ও লিটন দাস ২ রানে অপরাজিত আছেন।

শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশকে নেতৃত্ব দিচ্ছেন দিনেশ চান্ডিমাল। লংকানদের পক্ষে কুরুনারত্নে , সামারাকুন ও আম্বুলদেনিয়া ১ টি করে উইকেট লাভ করেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১