,

শ্রীলঙ্কার দুশ্চিন্তা ফিল্ডিংও

news-image

স্পোর্টস ডেস্ক : একটা সময় শ্রীলঙ্কার ফিল্ডিং যথেষ্ট প্রশংসা পেত ক্রিকেট দুনিয়ায়। টেস্ট ক্রিকেটে আবির্ভাবের প্রাথমিক দিনগুলোতে ব্যাটিং-বোলিংয়ের দুর্বলতা ঢেকে দিত তাদের দুর্দান্ত ফিল্ডিং। এই ধারাটা বজায় ছিল দীর্ঘ দিন। কিন্তু হালে লঙ্কান দলের অন্যতম দুশ্চিন্তার নাম ফিল্ডিং। শ্রীলঙ্কার ফিল্ডিং-দুর্বলতা এখন এত গভীরে প্রোথিত, যে কোচ গ্রাহাম ফোর্ড ব্যাপারটিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুপারিশ করেছেন। তৃণমূল পর্যায় থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া এই দুর্বলতা শতভাগ কাটিয়ে ওঠার কোনো উপায় নেই বলেই মনে করেন ফোর্ড।

গত কয়েক বছর তিন সংস্করণেই লঙ্কান ফিল্ডিংয়ের মান নিচের দিকে নেমে গেছে। ক্যাচিং, উইকেটকিপিংয়ের দুর্বলতা প্রকট হয়ে দেখা দিয়েছে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সাম্প্রতিক সফরগুলোতে এই দুর্বলতা খুব চোখে লেগেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দুটি ম্যাচ জিতলেও তিনটি ম্যাচেই ক্যাচ পড়েছে একাধিকবার। গ্রাউন্ড ফিল্ডিংয়ের মানও কমেছে।

ফোর্ড সমস্যাটিকে নিয়ে ভাবছেন গভীরভাবেই, ‘আমার মনে হয় এই সমস্যাটা সংক্ষিপ্ত উপায়ে সমাধান করা সম্ভব নয়। বোর্ডও এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। তারা অতীতে জাতীয় দলে ফিল্ডিং কোচ নিয়োগ দিয়ে সমস্যাটার সমাধান করতে চেয়েছে, কিন্তু সেটা যে সম্ভব নয়, সেটি কর্তারা বুঝতে পেরেছে। সর্বোচ্চ পর্যায়ে যে খেলোয়াড়েরা আসছে তাদের ফিল্ডিং প্রত্যাশিত মানের নয়। কোনো কোচের পক্ষেই একজন তারকা খেলোয়াড়েরা খেলার মান কয়েক দিনের প্রশিক্ষণে বদলানো সম্ভব নয়। পুরোনো কাউকে যে নতুন কোনো কৌশল শেখানো সম্ভব নয়, এটা তো পুরোনো কথাই।’

রাতারাতি এটা বদলাবে বলেও মনে করেন না ফোর্ড, ‘কয়েকজন খেলোয়াড়কে জন্টি রোডসের অধীনে দিয়ে দিয়ে যদি ভাবেন, পরের দিন সকালে তারা রোডসের মতো ফিল্ডিং করবে, এমনটা হওয়া কিন্তু সম্ভব নয়। এটা সময় সাপেক্ষ ব্যাপার।’

সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দুর্বলতার কারণে শ্রীলঙ্কা ক্রিকেট অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের ফিল্ডিংয়ের মান উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এই দুই দলে নিয়োগ দেওয়া হয়েছে বিদেশি ফিল্ডিং কোচ। ফোর্ড শ্রীলঙ্কা ক্রিকেটের এই উদ্যোগকে সমর্থন করেন বলেই জানিয়েছেন, ‘অনূর্ধ্ব-১৯ ও “এ” দলে ফিল্ডিংয়ের ওপর জোর দেওয়া উচিত। এতে করে খেলোয়াড়েরা জাতীয় দলে পুরোপুরি তৈরি হয়েই আসবে।’ সূত্র: ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১