মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সক্ষমতা বেড়েছে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মনবাড়িয়া : দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানী দক্ষতা সম্পন্ন বিদুৎ ইউনিট চালু হচ্ছে। এর মাধ্যমে সক্ষমতা বেড়েছে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের। বানিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরুর পর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ পহেলা মার্চ। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৩শ ৮০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ভিত্তিক আশুগঞ্জ কম্বাইন্ড সাইকেল (সাউথ) বিদ্যুৎ ইউনিট আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তাই পুরো এলাকায় দেখা দিয়েছে সাজ সাজ রব। বিদ্যুৎ কর্তৃপক্ষ আনুষ্ঠানিক উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত বছরের ২২ জুলাই বানিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদনের অনুমতি পায়। কেন্দ্রটি উৎপাদনে আসায় দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারি-বেসরকারি ১৬ টি পাওয়ার প্লান্ট রয়েছে আশুগঞ্জে। এসব কেন্দ্র থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে প্রায় ১৬ শ’ ৩৪ মেঘাওয়াট বিদ্যুৎ। যা দেশের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সর্ববৃহৎ পাওয়ার প্লান্ট হিসেবে আত্ম প্রকাশ করেছে। এ দিয়ে মিটছে দেশের ১৫ শতাংশ বিদ্যুতের চাহিদা। এতে দেশের একক অঞ্চল হিসেবে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে আশুগঞ্জ। সরকারি পরিকল্পনায় সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের অধীনে নির্মানাধীন রয়েছে আরো বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কাজ। নতুন এ বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন পুরোদমে শুরু হলে অন্তত ২ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে আশুগঞ্জে।
খোজ নিয়ে জানাযায়, ৩ হাজার ৭ শ ২০ কোটি টাকা ব্যায়ে পরিবেশ বান্ধব জ্বালানী স্বাশ্রয়ী ৩৮০ মেগাওয়াট ক্ষমতার আশুগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সাউথ) প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৩ সালের মার্চ মাসে। বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখতে প্রতিদিন ৫৫ এমএম সিএফটি গ্যাস প্রয়োজন হবে। যা অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে অনেক কম। এর ফলে এ কেন্দ্রটি থেকে নির্গত কার্বনডাই অক্সসাইডের মাত্রা অনেক কম থাকায় পরিবেশেরও ক্ষতি হবে কম। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব তহবিল, ইসিএ ব্যাকড প্রজেক্ট ফাইনান্সের অর্থায়নে এ প্রকল্প নির্মাণ করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রটির নির্মানের দায়িত্ব পান ঠিকাদারী প্রতিষ্ঠান স্প্যানের কোম্পানী টিএসকে ইলেক্ট্রা লিঃ। বিদ্যুৎ কেন্দ্রটি স্টিম টারবাইন ও গ্যাস টারবাইন মিলে কম্বাইন্ড সাইকেল ইউনিট। এর মধ্যে স্টিম টারবাইন ১৩৬ মেগাওয়াট ক্ষমতার ও গ্যাস টারবাইন ২৫০ মেগাওয়াট ক্ষমতার ইউনিট। বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বানিজ্যিক ভিত্তিতে গত বছরের ২২ জুলাই থেকে পুরো মাত্রায় ৩শ ৮২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ হচ্ছে। কেন্দ্রটি থেকে তাপ মাত্রার উপর নির্ভর করে শীতকালে উৎপাদন হবে ৪শ ২৬ মেগাওয়াট ও গ্রীস্মকালে উৎপাদন হবে ৩ শ ৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।
আশুগঞ্জ সিসিপিপি (সাউথ) বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুস সামাদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন এ বিদ্যুৎ কেন্দ্রটির আজ বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা