মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধি স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দ্বিতীয় দফায় মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী সাইফুল আলম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

গত বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) আয়োজিত সংবাদ সম্মেলনে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। এতে বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম জানান, ১ মার্চ থেকে এক চুলার জন্য দিতে হবে ৭৫০ টাকা। দুই চুলার জন্য দিতে হবে ৮০০ টাকা।

মনোয়ার আরো জানান, জুনে দ্বিতীয় দফায় বাড়বে গ্যাসের দাম। ১ জুন থেকে এক চুলার জন্য দিতে হবে ৯০০ টাকা। আর দুই চুলার জন্য দিতে হবে ৯৫০ টাকা।

দ্বিতীয় দফায় দাম বাড়ানোর এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল সোমবার হাইকোর্ট রিট করে ভোক্তা অধিকারবিষয়ক সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংস্থাটির পক্ষ থেকে মোবাশ্বির হোসেন এ রিট করেন।

এ বিষয়ে রিটকারীর আইনজীবী সাইফুল আলম সাংবাদিকদের বলেন, বিইআরসি আইন-২০০৪ অনুযায়ী, গণশুনানির মাধ্যমে বছরে সর্বোচ্চ একবার দাম বাড়ানোর বিধান রয়েছে। কিন্তু প্রথমবার বৃদ্ধির মাত্র ৯০ দিন পর আবার গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে, যা বিইআরসি আইনের পরিপন্থী। এ বিষয়ে আদালত আজ স্থগিতাদেশের পাশাপাশি রুল জারি করেন।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা