মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাস অবহিকায় ঢোল ভাঙ্গা দিনে দিনে হারিয়েছে তার সৌন্দর্য পরিণত হয়েছে মরা খালে ! দুপাড় হচ্ছে দখল

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রা‏ণবাড়িয়ার বাঞ্ছারামপুর  উপজেলার তিতাস অববাহিকায় ঢোলভাঙ্গা নদীটি যেনো-দেখার কেউ নেই

দিনে দিনে নদীটি হারিয়ে ফেলছে তার স্রোতের প্রবাহ। দূপাড় হচ্ছে জবর দখল।
নদীর তীর দখল করে প্রভাবশালীরা গড়ে তুলেছে অবৈধ স্থাপনা।স্রোতের প্রবাহ আর পানি শুকিয়ে যাওয়া নদী দখল করে রোপন করা হয়েছে নানা -রকম শস্য। তাছাড়া ৫ বছর ধরে বন্ধ হয়ে আছে বাঞ্ছারামপুর-সদরঘাট সরাসরি লঞ্চ চলাচল।কৃষি জমি দেওয়া যাচ্ছেনা নদীর পানি ।
প্রভাবশালীরা যে যেভাবে পাড়ে দখল  করছে নদীর দুপাড় ।দখল ঠেকাতে গত ২৬ ফেব্রুংয়ারী-২০১৪ তাং হাইকোর্টের একটি বেঞ্চ ঢোলভাঙ্গা নদী দখলমুক্ত করতে একটি  রুল জারি করলেও দখল থেমে নেই, স্হানীয়  প্রশাসন নীরব।
শুধু ড্রেজিং এর অভাবে তিতাস ঢোলভাঙ্গা নদী শুকিয়ে সমস্ত কৃষি কার্যক্রম অনেকটাই স্থবির। স্হানীয় এক ব্যবসায়ী জানান, বাঞ্ছারামপুরের  উপজেলার ১৩টি ইউনিয়নের আমাদদের   ব্যবসায়ীদের বিক্রির জন্য নিত্য প্রয়োজনীয়  সব মালপত্র ঢাকার সদরঘাট ও নারায়নগঞ্জের মোকাম থেকে আনতাম কিন্তু তিতাসের প্রবাহ কমে যাওয়ায় ঢোলভাঙ্গা নদীর খাল মরা খালে পরিণত হইছে। যারফলে  সব ২ থেকে ৩ গুন বেশী ভাড়া দিয়ে সড়ক পথ দিয়ে আনতে হয়। বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ১২১টি গ্রামের অনেকটাই  মেঘনার অববাহিকায় তিতাস নদী ঘিরে রেখেছে। উপজেলাটির দৈনন্দিন কৃষি এবং অর্থনৈতিক কার্য্যক্রম অনেকটাই পরিচালিত হয় এই তিতাস নদীর উপশাখা ঢোলভাঙ্গা নদীর উপর নির্ভর করে। বাঁশগাড়ী গ্রামের  কৃষক হক মিয়া বলেন, -আগে ইরি-ব্যুরো ক্ষেতে নদী থেকে পানি দিতাম।তাই সেচের খরচ ও লাগত অনেক কম।এখন গাঙ্গেরপানি নাই,,গাঙ্গ মইরা হুগাইয়া গেছে,তাই একর প্রতি ১৮ শত টাকা খরচ কইরা জমিতে ডিজেল মেশিন দিয়া পানি দেই।
বিভিন্ন সূত্রে জানা গেছে,- বিগত প্রায় ২২ থেকে ২৫ বছর আগে সর্বশেষ মেঘনা নদীর উপনদী তিতাস নদী আর এর শাখা নদী উপজেলাবাসীর অতিপ্রয়োজনীয় তিতাস তথা ঢোঁলভাঙ্গা নদীটি ড্রেজিং-এর মাধ্যমে খনন করা হয়েছিল।এরপর থেকে কোন সরকারই নজর দেয়নি।ফলে পলিমাটি,উপজেলা চকবাজারের সমস্ত বর্জ্য,পলি মাটি ভরাট নদীতে যথেষ্ঠ পরিমান পানির অভাবে নৌ চলাচল বন্ধ থাকার কারনে ট্রলার,পণ্য পরিবহনের বিশেষ আকৃতির ষ্টীল বোঁট,লঞ্চ,নৌকা প্রায় বন্ধের সম্মুখীন হয়ে পড়েছে আর এর প্রভাব পড়ে সার্বিক গ্রাম্য অর্থনীতিতে।
ফলে উপজেলায় ব্যবসায়ীদের আমদানীকৃত নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী আনতে হয় সড়কপথে বিভিন্ন জায়গা ঘুরিয়ে বেশী মূল্য খরচ ও ২গুন পথ বেশী পাড়ি দিয়ে আনতে যেয়ে খরচ বেড়ে দাড়ায় ২গুন থেকে ৩ গুন বেশী।
এ প্রসঙ্গে বাঞ্ছারামপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি)মো.এবিএম খোরশেদ আলম তথ্য দিয়ে জানান,-‘‘তিতাস অববাহিকায় ঢোলভাঙা নদী শুস্ক মৌসুমে শুকিয়ে যায় কেবল ড্রেজিং করার অভাবে,এটা অনিস্বাকার্য।শাখা নদীটির বহুবিধ ব্যবহার ও এর উপর অর্থনৈতিক ও কৃষি জড়িত আছে বিধায়ই ,-ড্রেজিং এর জন্য আমরা বিগত ২/৩ বছর যাবত এর সাথে সংশ্লিষ্ট বি,এ,ডি,সি এবং পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং বিভাগকে বহুবার চিঠির মারফত অবগত করিয়েছি।এ বছর নিরুপায় হয়ে স্থানীয় সরকার বিভাগের ১১টি ভিন্ন-ভিন্ন প্রকল্পে ঢোলভাঙ্গা নদীতে ড্রেজিং এর বিষয়টি বিশেষায়িতভাবে উল্লেখ করা আছে।আশা করছি খুব শীঘ্রই নদী খনন করতে পারবো’’। বিআইডব্লিওটিএ-বাংলাদেশ অভ্যন্তরীন নদীবন্দর কর্তৃপক্ষের পরিচালক মিসেস কামরুন্নাহার চৌধুরী মুঠোফোনে  জানান-“আমরা তিতাস ও ঢোলভাঙ্গা নদীটি বেহালের খবর পেয়েছি।শীঘ্রই ড্রেজারদিয়ে নদী খননের ব্যবস্থা করা হবে। উপজেলার নৌ-পথের বিভিন্ন যাত্রীসহ ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর  দাবী জানিয়েছেন-‘অবিলম্বে তিতাস ও ঢোলভাঙ্গা নদী ড্রেজিং এর মাধ্যমে খনন করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা দরকার।এতে কৃষকদের জন্য সাশ্রয়ী মুল্যে বেশী ধান উৎপাদনসহ অর্থনৈতিক  দিক দিয়ে লাভবান হবে সমগ্র বাঞ্ছারামপুর উপজেলাবাসী।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা