রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরের বিএনপি নেতৃত্ব হাইব্রীড নেতাদের হাতে ! তৃণমূলে চরম অসন্তুোষ

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির নেতৃত্বে ঢাকা শহরে বসবাস করা হাইব্রীড নেতাদের হাতে।উপজেলার প্রথম সারির অনেক নেতাই এলাকায় থাকেনা। তাদের কমিটি গঠনে  একচাটিয়া প্রাধান্য,  দলীয় কোন্দল সৃষ্টি করা ,তৃণমূলের নের্তৃত্বের  সঠিক ভাবে খোজঁ খবর না নেওয়া, দলীয়  কর্মসূচী কর্মসূচীতে হাইব্রীড নেতাদের এলাকার না আসা,  আর এসব কারণে বেহাল দশায় পরিণত হয়েছে উপজেলার বিএনপির রাজনীতি ।তাই বাঞ্ছারামপুর  উপজেলায় আগামী দিন কতটুকু মাঠে টিকে থাকবে তানিয়ে তৃণমুল নেতা-কমীদের চরম হতাশা সৃষ্টি হয়েছে। আর এজন্য মাঠ পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে বিরাজ করছে তীব্র অসন্তুষ আর ক্ষোভ।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির অনেক মাঠ পর্যায়ে  নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে,২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর তৃণমূলে নেতৃত্বে ঘাটতি হয় দলটির।ঢাকায় অবস্থানরত উপজেলার দল পরিচালনার কর্ণধাররা  কিছুদিন পর পর একের পর এক নতুন কমিটি ঘোষনা করছে। এক-দুদিন পরে প্রিন্ট মিডিয়াতে তাদের হাইব্রীড কমিটির নাম দিয়ে প্রেসস্লিপ বের হচ্ছে। তৃণমূলের সঠিক মূল্যায়ন না করা কারণে অনেকেই দলবিমুখ হয়ে পড়ছেন। তাই হতাশ মাঠ পর্যায়ের দলীয়  সমর্থক ও নেতাকর্মীরা।
অভিযোগ রয়েছে,সভাপতি এম এ খালেক ও সাধারণ সম্পাদক ভিপি মান্নানের তৃণমূলের সাথে যোগাযোগ না রাখা, মাঠ পর্যায়ে কর্মীদের নতুন কমিটিতে তাদের নেতৃত্বের সুযোগ সৃষ্টি না করে দেওয়া, দলীয়  কর্মসূচীতে ঢাকায় বসে থাকা বড় বড় পদবী পাওয়া  হাইব্রীড নেতারা এলাকায় না থাকা,সাংগঠনিক  ব্যর্থতা ও অদূরদর্শী  মনোভাবের কারনে দলের এমন বেহাল দশা। জানা গেছে,২০০৯ সালে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে তৈরী হয় বিভিন্ন গ্রুপিং ,যা আজ ও বিদ্যমান। ২০১২ সালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাউন্সিলের মতামতকে অগ্রাহ্য করে জেলা কমিটি বাঞ্ছারামপুর উপজেলা কমিটি করে। তাতে অনেক আর্থিক লেনদেন হয় বলে অভিযোগ উঠে।কর্মীদের ধারনা,আর সেখান থেকেই দলের ধ্বংসের শুরু। সাবেক এমপি এমএ খালেক জানান,বাঞ্ছারামপুর বিএনপি ঠিকঠাক মতো চলছে।গ্রুপিং  নেতাদের অভিযোগ ঠিক নয়। কমিটি পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন করি,তবে সেটা দলীয় নেতাকর্মীদের মতামত নিয়েই।ক্ষমতাসীনদের বিভিন্ন বাধার কারনে দলীয় কর্মসূচী না দিতে পারার অভিযোগ করেন তিনি।তিনি বলেন,কর্মসূচী ঘোষনা করলেই সরকারি দলীয় ক্যাডার ও পুলিশবাহিনী দিয়ে আমাদের মামলা-হামলা দেয়ার কারনে বহুসংখ্যক নেতাকর্মী দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া।

এ জাতীয় আরও খবর

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ