,

টানা ধর্মঘটের পর মাংস বিক্রি

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ীদের টানা ছয় দিনের ধর্মঘটের পর আজ রোববার রাজধানীর অনেক জায়গায় পশুর মাংস বিক্রি হচ্ছে।

মাংস ব্যবসায়ীরা জানিয়েছেন, রোববার সাধারণত ঢাকায় পশু জবাই করা হয় না। কিন্তু ভোক্তার চাহিদার কথা বিবেচনা করে আজ এই নিয়ম শিথিল করা হয়েছে।

বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, গত সোমবার থেকে শুরু হওয়া ধর্মঘট গতকাল শনিবার শেষ হয়েছে। আজ থেকে ধর্মঘট নেই। এমনিতে রোববার ঢাকায় পশু জবাই হয় না। কিন্তু ছয় দিনের ধর্মঘটের প্রেক্ষাপটে এই নিয়ম শিথিল করায় আজ রাজধানীর অনেক জায়গায় পশুর মাংস বিক্রি হচ্ছে।

গাবতলী পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধসহ চার দফা দাবিতে টানা ছয় দিনের ধর্মঘট ডেকেছিল বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি। মাংস ব্যবসায়ীদের দাবির বিষয়ে আজ বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা