,

নবীনগরে ভালবাসা দিবসে ব্যতিক্রমী ভালবাসা

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল, নবীনগর : খাবার সামগ্রী ও নগদ অর্থ দিয়ে বিশ্ব ভালবাসা দিবস পালন করল ছাত্রীরা । আজ বিশ্ব ভালবাসা দিবসে ফুল না কিনে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর মহিলা কলেজের ছাত্রীরা । তাদের এই ব্যতিক্রমী আয়োজন নবীনগরে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য – এ আদর্শকে সামনে রেখে শতাধিক ছিন্নমুল গরীব -দু:খীদের মাঝে খাবার বিতরণ করে সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে বিশ্ব ভালবাসা দিবস উদ্যাপন করল নবীনগর মহিলা ডিগ্রী কলেজের ছাত্রীরা । তারা ফুল কেনার অর্থ দিয়ে শতাধিক মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সামর্থ উজাড় করে খাবার প্যাকেট ও নগদ অর্থ বিতরণ করে। তাদের এই কর্মকান্ডের সাথে একাত্মতা জানিয়ে খাবার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন নবীনগর পৌর মেয়র মো: মাঈন উদ্দিন মাইনু ও মেডিকেল অফিসার ডা: সায়েমুল হুদা ।
উদ্যোক্তা জেবিন জাহান শ্রবনী ও প্রমা ভৌমিক বলেন, ভালবাসা বিনিময়ে ফুল দেওয়া হয়। আমরা খাবারে বিনিময়ে ভালবাসা চায়। আমরা ১৩০ জন গরীব অসহায়কে খাবার ও নগত অর্থ দিয়েছি। এই উদ্যোগটি অব্যাহত থাকবে।

নবীগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্রাচার্য্য বলেন ছাত্রীদের এই উদ্যোগ প্রশংসনীয় । ভবিষ্যতেও তারা মানবতার সেবায় আত্মনিয়োগ করবে এই আশাবাদ ব্যক্ত করছি।
নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) মৌসুমী বাইন হীরা বলেন ভালবাসা দিবসে ফুল কিনে বন্ধু বান্ধবদের দেয়ার কথা, কিন্তু সেখানে ফুলের অর্থ দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা অনুকরনীয় দৃষ্টান্ত। তাই তাদের কে সাধুবাদ জানাই । এই রকম কর্মকান্ডে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি ।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা