,

ভাষা দূষণ পরিবেশ দূষণের মতো বিপদজনক  

news-image

এম.মনসুর আলী : বছর ঘুরে আবার ফিরে এসেছে আমার ভাইয়ের রক্তে রাঙানো ফেব্রুয়ারী ভাষা সংগ্রামের মাস । ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবসজাতীয় শোকের দিন। এই দিনে আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার সংগ্রামের আত্মদানকারী সকল শহীদের, যাঁদের আত্মত্যাগের ফলে আজ আমরা বাংলায় কথা বলতে পারছি।এক সাগর রক্তের বিনিময়ে বাংলাভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে। আমাদের দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান,শহর-নগর-গ্রা ম-বন্দর সর্বত্র একুশে উদযাপিত হয়। শিক্ষার মাধ্যমও এখন বাংলা।

কিন্তু দুঃখের বিষয় বাংলা ভাষা এখন পর্যন্ত রাষ্ট্রের সর্বক্ষেত্রে উপযুক্ত মর্যাদা পায়নি। উচ্চ আদালতে পুরোপুরি বাংলার ব্যবহার হচ্ছে না। প্রকৌশলচিকিৎসাবিজ্ঞান ও বিজ্ঞানের অন্যান্য শাখায় শিক্ষার মাধ্যম হিসেবে এখন পর্যন্ত বাংলা ভাষার প্রচলন হয়নি। পরিতাপের বিষয় প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শুদ্ধরূপে বাংলা ভাষা লেখা ও বলার ক্ষেত্রে যে দুরবস্থা বিরাজ করছে,তা অত্যন্ত লজ্জাজনক ।

অনেকে শুদ্ধ  বানানে ঠিকমতো লিখতে জানেনা, ভুল উচ্চারণে ভাষাকে বিকৃত করে,অথচ তারাই কিনা ইংরেজি বলতে পারলে নিজেকে শিক্ষিত’ এবং এক ধরনের অভিজাত বলে মনে করে।  বাংলাকে বর্জন করে অপ্রয়োজনে শতভাগ ইংরেজিতে বিয়ের কার্ড,জন্মদিনের কার্ড ছাপানো এবং ইংলিশ স্কুলের ব্যবসা প্রতিষ্ঠান চালু করা বাংলাভাষাকে অপমান করা নয় কি? 

 ইদানিংকালে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার অজুহাত দেখিয়ে আমরা ইংরেজীকে প্রাধান্য দিতে গিয়ে বাংলাকে অবজ্ঞা করছি । সময়ের সাথে সাথে দিন বদল হবে ,সমাজে পরিবর্তন আসবে তা ঠিক আছে কিন্তু মূল কে ভুলে যাওয়া কেনযে ভাষার জন্য ভাষা আন্দোলন,প্রাণ বিসর্জন তা ধীরে ধীরে ম্লান হবে কেন ?

ভাষা দূষণ পরিবেশ দূষণের মতো বিপদজনক ।তাই আমাদের  একুশের প্রতিজ্ঞা হোকজীবনের সর্বক্ষেত্রে বাংলা ভাষা চালু করে মাতৃভাষা বাংলাকে  সর্বক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত করা।  জয় হোক  মাতৃভাষা বাংলার।

এম.মনসুর আলী
সরাইল,ব্রাহ্মণবাড়ীয়া
[email protected]

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে