,

নিরপেক্ষতার ‘শতভাগ নিশ্চয়তা’ দিলেন নতুন সিইসি

news-image

বাংলাদেশে যিনি পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হতে যাচ্ছেন, সেই কে এম নুরুল হুদা বলছেন, তিনি নিরপেক্ষভাবে এবং আইনের ভিত্তিতে কাজ করার ‘শতভাগ নিশ্চয়তা’ দিচ্ছেন। আগামী নির্বাচনে বিরোধীদল বিএনপি অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে মি. হুদা বলেন, নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করা – এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়।

তিনি বলেণ, “আমরা আমাদের কাজের মাধ্যমে আমাদের নিরপেক্ষতা এবং পক্ষপাতিত্বহীনতা দেখাবো, সব দলের আস্থা অর্জন করবো। আশা করি, বিএনপি গামামী নির্বাচনে অংশ গ্রহণ করবে।”

বিবিসি বাংলার মিজানুর রহমান খানকে দেয়া সাক্ষাতকারে মি. হুদা বলেন, “এটাকে অনেক বড় দায়িত্ব এবং চ্যালেঞ্জিং দায়িত্ব হিসেবেই নিয়েছি। চ্যালেঞ্জটা হলো, পরবর্তী নির্বাচনটি – যা ২০১৮ বা ২০১৯এর শুরুতে, যখনই হোক – তা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদন করা।”

বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি গত ২০১৪ সালের ৫ই জানুয়ারির সাধারণ নির্বাচনে অংশ গ্রহণ করে নি। সে জন্য এ নির্বাচন নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে।

আগামি নির্বাচনে বিএনপি যে আসবে – তার ব্যাপারে কিভাবে আশ্বস্ত করা হবে – এমন এক প্রশ্নে জবাবে কে এম নূরুল হুদা বলেন, আমাদের কাজকর্মেই আমরা দেখাবো যে আমরা নিরপেক্ষ, আমরা কোন পক্ষপাতিত্বের মধ্যে নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা