শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিউজিক ভিডিওতে হুমায়ূন আহমেদ

himu(আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম)প্রখ্যাত সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদকে নিয়ে সিঙ্গেল গানের অ্যালবাম 'তুমি নেই তুমি আছ' গত ফেব্রুয়ারিতে লেজারভিশন থেকে প্রকাশিত হয়েছিল। সুর ও সঙ্গীতায়োজনের পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছিলেন সুমন কল্যাণ। গানের কথা হচ্ছে, তুমি নেই তুমি আছ আজ কত রকম জল্পনা/তুমি এসে দাও না বলে এ সবই তো কল্পনা/ নতুন করে যাও শিখিয়ে কোনটা সঠিক কোনটা নিষেধ/ সবার সমান প্রিয় তুমি হুমায়ূন আহমেদ। নবাব আমিনের লেখা এ গানটি নিয়ে এবার মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে হুমায়ূন আহমেদের কিছু স্থিরচিত্রের পাশাপাশি তার বিভিন্ন ভিডিওফুটেজও ব্যবহার করা হয়েছে। মিউজিক ভিডিওটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ পরিচালক সাজ্জাদ খান। মঙ্গলবার রাজধানীর রমনা, টিএসসি ও এর আশপাশের এলাকায় মিউজিক ভিডিওটির শুটিং করা হয়েছে। এ প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, হুমায়ূন স্যারের প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই গানটি করেছিলাম। এবার গানটির মিউজিক ভিডিও করেছি। এতে বিভিন্ন আর্কাইভ ঘেটে স্যারের কিছু ভিডিওফুটেজও সংযোজন করা হয়েছে। আশা করি, মিউজিক ভিডিওটি সবার পছন্দ হবে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান