,

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ওএসডি

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. আবু ছালেহ মো. মুসা খানকে ওএসডি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম ফজলুল হক এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেন। প্রজ্ঞাপনে ডা. আবু ছালেহ মো. মুসা খানকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়েছে। একই সঙ্গে খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডা. নিশিত নন্দী মজুমদারকে আগামী তিন কার্যদিবসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হিসেবে যোগদানের কথা বলা হয়েছে।
এর আগে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন পদ নিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) স্থানীয় নেতাদের মধ্যে রশি টানাটানি চলছিল। এ নিয়ে সৃষ্ট অচলাবস্থার কারণে দু’মাস ধরে সিভিল সার্জন কার্যালয়সহ এর অধীনস্থ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতনও বন্ধ ছিল। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ২৯ ডিসেম্বর অবসরজনিত ছুটিতে যায় সিভিল সার্জন ডা. হাসিনা আক্তার। তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক মো. শাহ আলম। কিন্তু এর আগে ২৭ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু ছালেহ মো. মুসা খানকে সিভিল সার্জনের চলতি দায়িত্বের আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আদেশ নিয়ে ডা. মুসা খান ২ জানুয়ারি সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করতে গেলে শুরু হয় জটিলতা।
দায়িত্বে থাকা সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বলেন, ডা. মুসা খানকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে