,

২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি

news-image

নতুন নির্বাচন কমিশন গঠন উপলক্ষে ২৮টি রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া প্রায় ১২৫টি নামের মধ্য থেকে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি। বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে চাওয়া প্রাপ্ত পরামর্শ অনুযায়ী সততা, যোগ্যতা ও নিরপেক্ষতার ভিত্তিতেই এই তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তবে রাজনৈতিক দলগুলোর জমা দেওয়া নামগুলো প্রকাশ করা হবে না বলেও জানান তিনি।
সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে মঙ্গলবার সন্ধ্যায় তৃতীয়দিনের মতো সার্চ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তবে সার্চ কমিটি রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া নামের বাইরেও প্রয়োজন মনে করলে কারো নাম প্রস্তাব করতে পারবে বলেও জানান তিনি।
এর আগে ইসি গঠনের জন্য অনুসন্ধান কমিটির কাছে রাজনৈতিক দল নাম জমা দিয়েছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নামগুলো ছয় সদস্যের অনুসন্ধান কমিটির কাছে দেওয়া হয়। কমিটির সদস্যরা এই নামগুলো যাচাই-বাছাই করতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা