,

মনমোহনের ১৩৯ তম জন্মোৎসব পালিত

news-image

শ্যামা প্রসাদ চক্রবত্তী শ্যামল, নবীনগর থেকে : সাধক মনমোহন এর ১৩৯ তম জন্মোৎসব  উপজেলার সাতমোড়া গ্রামের আনন্দ আশ্রমে দুই দিন ব্যাপি বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। মনমোহন  ছিলেন মলয়া সংগীতের জনক এছাড়াও তিনি ছিলেন মরমী সাধক, কবি, বাউল, সমাজ সংস্কারক ও অসংখ্য অসাধারণ গানের গীতিকার, সুরকার ও গায়ক। একজন মানুষ একাদিক বৈশিষ্ঠ।  মনমোহন এর চিন্তাভাবনার পরিচয় তার গানেই পাওয়া যায় । সমকালীন নানা কুসংস্কার, সামাজিক বিভেদ, সাম্প্রদায়িকতাসহ বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে তিনি গানের মাধ্যমে প্রতিবাদ তুলে ধরেন। তার গানে স্রষ্টা ও সৃষ্টির অলৌকিক সর্ম্পকও খুব সাবলীলভাবে ফুটে উঠে। এতেই স্পষ্ঠ হয় তিনি ছিলেন আধ্যাত্মিক ভাবনার একজন।  প্রতি বছরের ১০ মাঘ মহর্ষি মনমোহন এর জন্মোৎসব পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল থেকেই মনমোহন এর সমাধিস্থল আনন্দ আশ্রমে শুরু হয়েছে জন্মোৎসব পালন।
এ উপলক্ষ্যে আশ্রম প্রাঙ্গনে দিনব্যাপী সর্ব ধর্ম সমন্বয় ‘ধর্মালোচনা’ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, কবি ,সাহিত্যিক,সাংবাদিক,শিক্ষক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (সদ্য বিদায়ী ইউএনও) মোহাম্মদ আজিজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে  দুপুরে  সরাইলের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা এমপি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হু.মো.এরশাদের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ অনুষ্ঠানে উপস্থিত থেকে উক্ত আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, আনন্দ আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়দেব বর্মন ।
উল্লেখ্য, জন্মোৎসব উপলক্ষে স্থানীয় ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে  আজ সারারাত ব্যাপী মলয়া গান পরিবেশন করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা