,

মিশরে সামরিক সহায়তা অব্যাহত থাকবে : ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশরকে সামরিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। তিনি দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি’র সঙ্গে টেলিফোনে আলাপ করার পর এ অঙ্গীকার করেন।

হোয়াইট হাউসের মুখপাত্র সিন স্পিসার সোমবার বলেন, ট্রাম্প মিশরের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের চলমান অঙ্গীকার বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক এ অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবেলায় উভয় দেশকে সহায়তা করেছে।
যুক্তরাষ্ট্র প্রতিবছর মিশরের সামরিক খাতে ১শ ৩০ কোটি ডলার প্রদান করে। তবে মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর ২০১৩ সালে ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা এ সহায়তা সাময়িক বন্ধ করেছিল। তবে ২০১৫ সালে তা আবার পুরোমাত্রায় চালু হয়।

স্পিসার বলেন, উভয় নেতা আগামীতে যুক্তরাষ্ট্র সফরের ব্যাপারে আলোচনা করেন এবং সন্ত্রাসবিরোধী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মিশরকে সামরিক সহায়তা অব্যাহত এবং সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে মিশরের সামরিক বাহিনীকে আরো সক্ষম করার প্রয়োজনীয় সহায়তা দেয়ার অঙ্গীকার করেন। বাসস

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে