,

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হলেন নবীনগরের ইউএনও মোহাম্মদ আজিজুল ইসলাম

news-image

নবীনগর প্রতিনিধি নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হয়েছেন। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে তাঁকে  বদলীক্রমে পদায়ন করা হয়। প্রশাসন ক্যাডারের ২৫ ব্যাচের এ কর্মকর্তা নবীনগর উপজেলায় যোগদানের পূর্বে সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। প্রায় দেড়বছর এ উপজেলায় কর্মকালে তিনি নবীনগর উপজেলায় আইন শৃংখলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি সাধন, দাংগা প্রবন এলাকায় সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা; সন্ত্রাস, নাশকতা ও জংগীবাদবিরোধী জনমত সৃষ্টি, প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা, গতিশীলতা সৃষ্টি, শিক্ষার গুণগত মানোন্নয়ন, ডিজিটাল সেবার বিস্তার ঘটানো, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারী দপ্তর, পেশাজীবী ও নাগরিক সমাজের  সাথে প্রশাসনের নিবিড় সম্পর্ক স্থাপন ও সমন্বয়ের মাধ্যমে সরকারের নীতি, পরিকল্পনা ও কর্মসূচি মাঠ পর্যায়ে নেতৃত্বের আসনে থেকে বাস্তবায়ন করেন। প্রশাসনের এ শীর্ষ কর্মকর্তার বদলীতে নবীনগর একজন নিবেদিতপ্রাণ সৎ, দক্ষ ও কর্মট কর্মকর্তার সেবা থেকে বঞ্চিত হবেন মর্মে সুধীজন মনে করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে