,

নবীনগরে অর্থ লোভে বাবার দীর্ঘ দিনের তিন সন্তানের খুনের রহস্য আদালতে স্বীকারোক্তি

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর গ্রামে টাকার লোভে একে একে নিজের তিন সন্তানকে হত্যা করেছেন এক পাষণ্ড বাবা। আদালতে দেয়াস্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমনই লোমহর্ষক বর্ণনা দিয়েছেন ঘাতক বাবা সাজু মিয়া।

সোমবার তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর মধ্য দিয়ে প্রায় ২৫ বছর ধরে চলতে থাকা খুনের ঘটনার রহস্য উন্মোচিত হলো। সর্বশেষ নিজের ছেলে মোজাহিদকে (১০) নৃশংসভাবে হত্যা করেন সাজু।

এলাকাবাসী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ২৪-২৫ বছর আগের সাজু মিয়ার তিন বছর বয়সী ছেলে উবায়দুলের মরদেহ পাওয়া যায় বাড়ির পাশের পাটখেতে। ৮-১০ বছর আগে তার ছোট ভাই তিন বছর বয়সী রাকিবের মরদেহ পাওয়া যায় বাড়ির পাশের পুকুর পাড়ে।

প্রথম ঘটনায় এলাকার সাজেদ আলী, কুদ্দুস আলীসহ অনেককে দায়ী করা হয়। এ ঘটনায় মামলাও হয়। পরে গ্রাম্য সালিসে অভিযুক্তদের জরিমানা করা হয়। রাকির মৃত্যুর পর সাজু মিয়া কাউকে দোষারোপ করেননি। তখন উল্টো সাজু মিয়ার বিরুদ্ধেই হত্যাকাণ্ডের অভিযোগ উঠে। সপ্তাহ দুয়েক আগে সে তার একমাত্র মেয়েকেও গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

সর্বশেষ গত রোববার (৮ জানুয়ারি) দুপুরে পুলিশ কুঁড়িঘর গ্রামের ঈদগাহ সংলগ্ন একটি কবরস্থানে পাশ থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় ১০ বছর বয়সী শিশু মোজাহিদের মরদেহ উদ্ধার করে। তার মুখে আঘাতের চিহ্ন ছিল। পরে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে মুজাহিদের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিকেলে গ্রামের কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন ঘাতকের জবানবন্দি দেয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সাজু আদালতের মোজাদিকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আমরা ধারণা করছি- পূর্বের মতোই অন্যকে ফাঁসিয়ে টাকা আদায়ের জন্য সাজু তার ছেলে মোজাহিদকে হত্যা করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা