,

নবীনগরে পুত্র হত্যার দায়ে  পিতাকে আটক করেছে

news-image

নিজস্ব প্রতিনিধি : নবীনগরে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সোঃ শাজাহান মিয়া (৫৫) নামে ওই ঘাতক পিতা নিজের হাতে পুত্র সন্তানকে নৃশংসভাবে হত্যার দায় স্বীকার করেছে বলে এলাকাবাসী জানায়।
স্হানীয়রা জানায়,  গত শনিবার  আনুমানিক সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শাজাহান মিয়ার শিশু ছেলে মোঃ মুজাহিদ (১০) কে হত্যা করা হয়। ঘটনার পরেরদিন মুজাহিদ এর মৃতদেহ কুড়িঘর ঈদগাহ সংলগ্ন কবরস্থানের উত্তর পাশের বিলের মধ্যে পাওয়া যায়।
নিহতের পারিবারের দাবী , ঘটনার আগের দিন গত  শুক্রবার সকাল ১০:০০ টার সময় মৃত মুজাহিদ এর মাতা শাহানা বেগম তার খালার বাড়ী চিলিকুট বেড়াইতে গেলে ওইদিন মুজাহিদ ও তার পিতা বাড়ীতে ছিল।
মুজাহিদ এর মাতা শাহানা বেগম ছেলের মৃত্যুর সংবাদ শুনে চিলিকুট থেকে বাড়ীতে এসে তার স্বামী শাজাহান মিয়াকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি স্থানীয় নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমসহ এলাকার লোকজনদের নিকট তার শিশু ছেলে মুজাহিদ (১০) কে গলায় রশি দ্বারা পেচিয়ে এবং শক্ত মাটির ঢেলা দিয়ে মাথায় ও মুখে আঘাত করে খুন করে মর্মে স্বীকার করে।
এ ঘটনায় মৃত মুজাহিদ এর মাতা মোসাঃ শাহানা বেগম বাদী হয়ে তার স্বামী (হত্যাকারী) মোঃ শাজাহান মিয়ার বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত এজাহার দায়ের করলে হত্যাকারীর বিরুদ্ধে একটি খু্নের মামলা দায়ের হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মেজবাহ উদ্দিন আহম্মেদ ঘাতক পিতাকে আটক করে হাজতে পাঠায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা