মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় মন্দিরে তৃতীয় দিনের মত ১৪৪ ধারা জারী বলবৎত

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হিন্দু মন্দিরে কমিটির বিরোধের জের ধরে ১৪৪ধারা জারী থাকায় তৃতীয় দিনের মত গতকাল সোমবার ও ব্যাহত হয়েছে হিন্দু  সম্প্রদায়ের একটি বড় উৎসব। কুটি বাজারের শ্রীশ্রী জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গনে গত  শুক্রবার শ্রীশ্রী বিশ্বমঙ্গল হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ উৎসব শুরু হয়। এটি ছিলো তাদের ১০৬ তম বার্ষিক মহোৎসব। কিন্তুু তাদের  মন্দির পরিচালনার পুরাতন ও নতুন কমিটির মর্ধ্যে বিরোধ চরম আকার ধারণ করে।একপক্ষ পূজা শুরু করতে চাইলে কমিটির অপর পক্ষ সেখানে প্রতিবাদ কর্মসূচীর ডাক দেয়। এতে পরিস্হিতি ঘোলাটে আকার ধারণ করলে আইন-শৃংঙ্খলা অবনতির আংশকা করে সন্ধ্যায় মন্দিরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন এই উৎসব বন্ধ করে দেয়। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা  হাসিনা ইসলাম গত শনিবার  সন্ধ্যা থেকে অনিদিষ্টকালের জন্য সেখানে ১৪৪ ধারা জারী করেন এবং গতকাল সোমবার ও মন্দিরে এই আদেশ বলবৎত আছে।

কসবা থানার পুলিশ সূএে জানা যায় যে, গত শনিবার সন্ধ্যা থেকে আজ সোমবার পর্যন্ত সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। প্রশাসনের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সেখানে পুলিশ মোতায়েন থাকবে।

এ ব্যাপারে উপজেলা নিবাহী কর্মকর্তা হাসিনা ইসলাম বলেন, কমিটির বিরোধের জের ধরে একপক্ষ উৎসব পালন করতে গেলে আরেক পক্ষ সেখানে প্রতিবাদ সমাবেশ ডাক দেয়। এতে করে আইন-শৃংঙ্খলার অবনতি ঘটতে পারে তাই মন্দিরে ১৪৪ধারা জারী করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় থেকে আজ সোমবার ও এই আদেশ বলবৎত আছে। তারা যদি উৎসব পালন করতে তাই দু-পক্ষ মিলে একসাথে আসে তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আমরা তাদের আরো সহযোগিতা করব এবং প্রশাসনের পক্ষ থেকে জারী করা ১৪৪ ধারা উঠিয়ে নিব।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা