সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের পায়ে হেঁটে নগরভবনে আইভী

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ফের পায়ে হেঁটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগরভবনে গেলেন নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার সকাল সাড়ে ১০টায় বাসা থেকে বের হন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত এই মেয়র। এ সময় কয়েক হাজার নেতাকর্মী তার সঙ্গে ছিল। বেলা সোয়া ১১টায় তিনি নগরভবনে প্রবেশ করেন। সেসময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মেয়র আইভী বলেন, ‘আমি নারায়ণগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। কারণ তিনি জনতার কথা বুঝেই আমাকে নৌকা প্রতীক তুলে দিয়েছিলেন। নারায়ণগঞ্জবাসী সেই নৌকায় ভোট দিয়ে আমাকে এবার নির্বাচিত করেছেন। আমি এবার তৃতীয়বারের জনপ্রতিনিধি।’

তিনি আরও বলেন, ‘এই নগরভবন হবে সার্বজনীন। দল, মতের ঊর্ধ্বে গিয়ে আমি সবার সেবা করবো। কারণ আমাকে দল, মতের ঊর্ধ্বে উঠেই সবাই ভোট দিয়েছেন। আমি, আমার বাবা আলী আহমদ চুনকা নারায়ণগঞ্জবাসীর সেবা করেছি। কখনও বেঈমানি করিনি। আগামীতেও বেঈমানি করবো না।’

বাসা থেকে নগরভবনে যাওয়ার সময় পুরো রাস্তার দুপাশে কয়েক হাজার লোকজন ফুল ছিটিয়ে তাকে শুভেচ্ছা জানান।

এ জাতীয় আরও খবর

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’ চলাচলে ইরানের সহায়তা চায় বাংলাদেশ

মিরপুরে রুবেলকে আবেগঘন বিদায় দিল বিসিবি