,

মন্দিরের কমিটি নিয়ে বিরোধ জেরে দ্বিতীয় দিনে ১৪৪ ধারা জারী অব্যাহত

news-image

নিজস্ব প্রতিবেদক :  ব্রাহ্মনবাড়িয়ার কসবার কুটি জগন্নাথ মন্দির এর বর্তমান ও সাবেক কমিটির দ্বন্দের জের ধরে গত শনিবার সন্ধ্যা থেকে স্থানীয় প্রশাসনের ১৪৪ ধারা জারী করেছিল তা আজ রবিবার ও অব্যাহত আছে। পুলিশ জানায় মন্দিরের বর্তমান কমিটির তুলশী পদ সাহার সাথে পূরাতন কমিটি মন কোষ সাহার বিরোধ হয়। এ নিয়ে মন্দিরের ভেতর সন্ধ্যায় হাতাহাতি ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উদ্ভূত  পরিস্থিতিতে শান্তি শৃংখলা রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারী করে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, আজ রবিবারও ১৪৪ধারা বলবৎত আছে । আগের মতই  পুলিশ মোতায়েন রয়েছে। উপজেলা প্রশাসন পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সৃষ্ট পরিস্থিতির জন্য ১৪৪ ধারা জারী থাকবে। মন্দির কমিটির বর্তমান সাধারন সম্পাদক সেবক কুমার রায় জানান, মন্দিরের ১০৬তম বার্ষিক মহোৎসব চলাকালে প্রশাসন ১৪৪ ধারা জারী করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা