,

খাদিজাকে আদালতে হাজিরের নির্দেশ

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে আগামী ২৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।

সিলেট মহানগর আদালতের অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান জানান, সাভার সিআরপিতে চিকিৎসাধীন খাদিজার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ আদালতে হাজির হননি।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, এক মাসের মধ্যে খাদিজার আদালতে হাজির হওয়া সম্ভব নয়। তাই সময় প্রার্থনা করে আদালতে আবেদন জানানো হলে ২৬ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়।

উল্লেখ্য, সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে গত বছরের ৩ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে খাদিজাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় খাদিজার চাচা আব্দুল কুদ্দুস মামলা করেন। এরপর গত ৮ নভেম্বর বদরুলকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২৯ নভেম্বর বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। ৫ ডিসেম্বর শুরু হয় সাক্ষ্যগ্রহণ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা