,

সাভারে গ্যাসের আগুনে দম্পতি নিহত

news-image

সাভার প্রতিনিধি : সাভারে গ্যাস লাইনের পাইপ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে এক দম্পতি নিহত ও অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন।

নিহতরা হলেন, রওশন আলী ও তার স্ত্রী খায়রুন্নেছা। এই দম্পতি সম্প্রতি আত্মীয় তাজুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন।

শনিবার ভোরে সাভার পৌর এলাকার ভাগলপুর-তারাপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোর ৪টার দিকে হঠাৎ ভাগলপুর-তারাপুর মহল্লার জনৈক তাজুল ইসলামের বাড়ির একটি ঘরে আগুন ধরে যায়। মূহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

এ সময় ওই ঘরে থাকা রওশন আলী এবং তার স্ত্রী খায়রুন্নেছা আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় পরিবারের আরও ৫ সদস্য দগ্ধ হন।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, তাজুল ইসলামের বাড়ির পার্শ্ববর্তী একটি ভবনের নির্মাণকাজের জন্য পাইলিং করার সময় মাটির নিচ দিয়ে যাওয়া গ্যাস পাইপ লাইনের ফাটল থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এদিকে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে