,

মানুষের চামড়ায় মোড়ানো বই!

bookহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, ‘আত্মার নিয়তি’ নামের বইটির মোড়ক মানুষের চামড়া দিয়ে তৈরি। পেপটাইড মাস ফিংগারপ্রিন্ট পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে, বইটির মোড়ক ভেড়া, ছাগল বা এরকম অন্য কোনো প্রাণির চামড়া দিয়ে তৈরি নয়। বরং এটি মানুষের চামড়া দিয়ে তৈরি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধীন হুতোন লাইব্রেরিতে বইটি সংরক্ষিত রয়েছে।

‘আত্মার নিয়তি’ নামের বইটি আঠারো শতকে লেখা। আত্মা সম্পর্কিত গভীর দর্শন সম্বলিত একগুচ্ছ প্রবন্ধের সমষ্টি এ বইটির লেখক ফরাসি কবি ও ঔপন্যাসিক আর্সেন হুসে (১৮১৫-১৮৯৬)। লেখক হুসে বইটির মুখবন্ধে লেখেন, ‘যে বইটি মানুষের আত্মা সম্পর্কে লেখা, তার মোড়ক মানুষের চামড়ার তৈরিই হওয়া উচিত।

‘ তিনি আরো লেখেন, ‘যদি খুব ভালো ভাবে লক্ষ করো, তাহলে চামড়ার ছোট ছোট ছিদ্রগুলো তোমার চোখে পড়বে।’ হুসে আরো উল্লেখ করেন, ‘হার্ট অ্যাটাকে মৃত্যু হওয়া অজ্ঞাতপরিচয় এক নারী মানসিক রোগীর পিছনের দিকের চামড়া থেকে বইয়ের মোড়কটি তৈরি করা হয়েছে।’ বুধবার হুতোন লাইব্রেরি ব্লগে এ বিষয়টি উল্লেখ করে একটি নিবন্ধ প্রকাশ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে