,

সাবেক মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ আর নেই

news-image

যশোর প্রতিনিধি : আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার রাত সাতটা ৪০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা ফারুক মোহাম্মদ শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হৃদরোগ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মোস্তফা ফারুক ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

মোস্তফা ফারুক মোহাম্মদের মামাতো ভাই নাসিমুল হাবিব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা আছে। মরদেহ কোথায় দাফন করা হবে তা এখনো পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোস্তফা ফারুক মোহাম্মদের জন্ম ১৯৪২ সালের ২১ মার্চ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে পেশাগত জীবন শুরু করেন। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনের মধ্য দিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা