,

বাগেরহাটে পুলিশ পাহারায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

news-image

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  : বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশ পাহারায় পালিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। অভ্যন্তরীন কোন্দল ও গ্রুপিংয়ের কারণে আজ বুধবার একই সময়ে দু’টি গ্রুপ পৃথক কর্মসূচির ঘোষণা দেয়। এতে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সম্ভাবনা দেখা দিলে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে।

জানা গেছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি টিটু গ্রুপ ও  জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন গ্রুপ পৃথক পৃথক কর্মসূচি ঘোষণা করে। পরিস্থিতি সামাল দিতে সকাল থেকেই আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দ ও থানা পুলিশের একাধিক দল কলেজ ও শহরে অবস্থান নেয়। বেলা ১১টার দিকে পুলিশ পাহারায় টিটু গ্রুপের একটি মিছিল এসএম কলেজ থেকে শুরু করে শহর প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পথসভা করে।
এখানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত, পৌর ছাত্রলীগের সভাপতি মনির হোসেন রাজ্জাক, সাধারণ সম্পাদক ইব্রাহীম ফরাজী, কলেজ ছাত্রলীগের সভাপতি বায়েজিদ সিকদার ও সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম। পথসভা শেষে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন নেতাকর্মীরা।
মোরেলগঞ্জ  থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, ছাত্রলীগের দুটি গ্রুপ পৃথক কর্মসূচি নিয়ে মাঠে নামায় শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর পরে জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল্লাহ আল সুমনের নেতৃত্বে ছাত্রলীগের অপর গ্রুপ আওয়ামী লীগ অফিসে কেক কেটে ও আলোচনা সভা করে দিবসটি পালন করে। সভায় ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম নয়ন ও সাজ্জাদুল ইসলাম জুয়েল বক্তৃতা করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা