বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের এক সিনেমার নায়িকারা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান। তার সিনেমা মানেই বক্স অফিস হিট।আজ ২৭ ডিসেম্বর এ অভিনেতার ৫১তম জন্মদিন। প্রতিবারের মতো এবারই ধুমধাম করে পরিবার, বন্ধু ও আত্মীয়স্বজনদের সঙ্গে জন্মদিন পালন করছেন এ অভিনেতা।
বলিউডের দীর্ঘ ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেছেন সালমান। যদিও কোনো জুটি হিট হয়েছে আবার কোনোটি দর্শকের মন ছুঁতে ব্যর্থ হয়েছে।

এদিকে সালমানের সঙ্গে অভিনয় করতে নায়িকারা যেমন অধির আগ্রহে থাকেন, আবার অনেক নায়িকা রয়েছেন যারা একবার সালমানের সঙ্গে অভিনয় করে পরবর্তীতে আর তার সঙ্গে জুটি বাঁধেননি।

চলুন জেনে নেই, এমন পাঁচ জন নায়িকা সম্পর্কে যারা মাত্র একটি সিনেমায় সালমানের সঙ্গে অভিনয় করেছেন।
সোনালী বেন্দ্রে : হাম সাথ সাথ হ্যায় সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সালমান খান ও সোনালী বেন্দ্রে। পরবর্তীতে তাদের আর সিনেমায় একসঙ্গে দেখা যায়নি। হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিংয়ের সময় সালমানের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ মামলায় নাম জড়ানো এর কারণ বলে শোনা যায়। তবে সালমানের কয়েকটি সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গেছে এ অভিনেত্রীকে।
টুইঙ্কেল খান্না : ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত জাব পেয়ার কিসিসে হোতা হ্যায় সিনেমায় সালমান-টুইঙ্কেল রসায়ন বেশ মনে ধরেছিল দর্শকের। পাশাপাশি এ সিনেমার গানগুলোও ছিল চমৎকার। বক্স অফিসেও ভালো ব্যবসা করেছিল এটি। কিন্তু অজানা কারণে তাদের আর জুটি বাঁধতে দেখা যায়নি।
আমিশা প্যাটেল : সালমান খানের সঙ্গে এ অভিনেত্রী মাত্র একটি সিনেমায় অভিনয় করেছেন। ইয়ে হ্যায় জালওয়া শিরোনামের সিনেমাটি বক্স অফিসে সফল না হওয়ায় এ জুটিকে আর সিনেমায় দেখা যায়নি বলে জানা যায়।
জুহি চাওলা : দিওয়ানা মাস্তানা সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সালমান-জুহি। দুজনই নব্বইয়ের দশকের বেশ জনপ্রিয় অভিনয়শিল্পী। কিন্তু পরবর্তীতে আর জুটি বেঁধে অভিনয় করেননি তারা।
উর্মিলা মাতোন্ডকর : জানাম সামঝা কারো সিনেমায় উর্মিলার সঙ্গে রোমান্স করতে দেখা গেছে সালমানকে। সিনেমাটির গানগুলো জনপ্রিয় হলেও এর গল্পের কারণে বক্স অফিসে ব্যর্থ হয়। সম্ভবত সিনেমাটির ব্যর্থতার কারণেই এ জুটিকে আর দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ