জেলা পরিষদ নির্বাচন : নবীনগরে আ’লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে হুমকির অভিযোগ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আসন্ন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন নিয়ে নবীনগর উপজেলায় আ’লীগ সমর্থিত সদস্য পদ প্রার্থী মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে প্রতিপক্ষ প্রার্থীদেরকে নানাহ ধরনের হুমকি ও প্রকাশ্যে ভোট নেওয়ার অভিযোগ উঠেছে । এ ঘটনায় তিন বিদ্রোহী প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মাঝে আতংক বিরাজ করছে । এ বিষেয়ে ওই তিন প্রার্থী গত ১৮ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, নবীনগর উপজেলার ১৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন এবং রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের আ’লীগ মনোনিত চেয়ারম্যান আলী আকবর বিভিন্ন সাধারণ ভোটারদেরকে হামলার হুমক্ িও কেন্দ্র দখল করে জোরপূর্বক ভোট কেটে নেবে বলে প্রকাশ্যে প্রচারনা চালাচ্ছে। অভিযোগকারী তিন প্রার্থী এ,কে,এম মোজাম্মেল হক , আলহাজ মো. মাহবুব রেজা, মোঃ মিজানুর রহমান নির্বাচন অবাধ সুষ্ঠু করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, অতিরিক্ত বিজিবি,ব্যাব,ও পর্যাপ্ত পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন ।
এ বিষয়ে চেয়ারম্যান আলী আকবর বলেন,“ আমার বিরুদ্ধে জেলা পরিষদ নির্বাচন নিয়ে জবরদখলের যে অভিযোগ করা হযেছে তা সম্পর্ন মিথ্যা ভিত্তিহীন। আমি যেহেতু আওয়ামীলীগ করি তাই দলীয় প্রার্থী জসিমকে সমর্থন করায় আমার প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলছেন। ”
এ বিষয়ে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো. জসিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন,“ নির্বাচন নিরপেক্ষ হবে,যারা যার ভোট সে সে দিবে, যাকে খুশি তাকে দিবে। আমার প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থীরা ডিসি সাহেবের কাছে আমার বিরুদ্বে কেন্দ্র দখল ও ভোটারদেরকে হুমকির যে অভিযোগ এনেছেন তা সঠিক নয়।”
এ বিষয়ে অভিযোগকারী সদস্য প্রার্থী এ,কে,এম মোজাম্মেল হক বলেন, “বিভিন্ন ধরনের হুমকি ধামকির কারনে নির্বাচন সুষ্ঠু না হওয়ায়ার আশংকায় লিখিত অভিযোগ দায়ের করেছি এবং আলী আকবর চেয়ারম্যন কেন্দ্রে ওই প্রার্থীর পক্ষে এজেন্ট থাকলে দাংগা হাংগামা হওয়ার আশংকা রয়েছে।”
এ বিষয়ে অভিযোগকারী আরেক প্রার্থী মাহবুব রেজা বলেন,“ আমাদের ভোট কেন্দ্র রসুরøাবাদ মাদ্রাসায়। এই কেন্দ্রে স্থানীয় চেয়ারম্যান আলী আকরবসহ সরকার দলীয় সমর্থিত প্রার্থী মোঃ জসিম উদ্দিন ও তার কর্মী বাহিনীরা আমাদের লোকজনদেরকে নানাহ হুমকিতে আমরা ভয়ানক আতংকিত অবস্থায় আছি। ”
এ বিষয়ে নবীনগর উপজেলা নিবাহী কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বলেন,”রসুল্লাবাদ কেন্দ্রে কোন প্রার্থী ভোট কাটা, প্রকাশ্যে ভোট দেওয়া, কিংবা কেন্দ্র দখল ইত্যাদি চলবে না ওই কেন্দ্রে পর্যাপ্ত আইন শংখলা বাহিনী নিয়োজিত থাকবে । ”











