শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে দু’গোষ্ঠীর সংঘর্ষে ওসিসহ অর্ধশত আহত

attack (1)ডেস্ক রিপোর্ট : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে দু'গোষ্ঠীর সংঘর্ষে ওসিসহ অর্ধশত লোক আহত হয়েছে। সকাল ৯টায় উপজেলার নোয়াঁগাও ইউনিয়নের তেরকান্দা গ্রামের হাবাজের গোষ্ঠী ও ফুডুর গোষ্ঠীর লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, তেরকান্দা গ্রামের হাবাজের গোষ্ঠীর রাকিব মিয়ার মেয়ে ও ফুডুর গোষ্ঠীর তমুজখা মিয়ার ছেলের মধ্যে সম্পর্ককে কেন্দ্র করে উভয় গোষ্ঠীর লোকজনের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জেরে গত সোমবার দুপুরে ফুডুর গোষ্ঠীর লোকজন হাবাজের গোষ্ঠীর মনু মিয়াকে (৩০) বাড়ি যাওয়ার পথে মারধর করে গুরতর আহত করে। এর জের ধরে সকাল ৯টায় উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তিন ঘন্টাব্যাপি স্থায়ী সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদসহ উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করাসহ চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে আসমত মিয়া (৯০), সিকিম মিয়া (২৫), মাজিদ মিয়া (২০), মিজান মিয়া (২২), মকবুল মিয়া (২৮), সাদু মিয়া (৩২), ছোট্ট মিয়া (৩৫), পইলন মিয়া (৪৫), সাদ্দাম মিয়া (২৫), গোলাপ মিয়া (২২), শরীফ খা (৪০), বাগু মিয়া (২৫)র কে হাসাপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ জানান, পরিস্থিতি শান্ত আছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Brahmanbaria Zilla

এ জাতীয় আরও খবর

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী