এএফপির জরিপে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব ট্রাম্প

trumpআন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালে মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে একটি জরিপ চালিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

জরিপের ভোটে এ বছরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে ট্রাম্পের নাম ঘোষণা করা হয়েছে। ওই জরিপে ট্রাম্পের পরের অবস্থানেই রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সারা বিশ্বে কর্মরত এএফপির সব সাংবাদিকের কাছ থেকে ভোট গ্রহণ করা হয়। ২০১৬ সালে বারবার সংবাদের শিরোনামে এসেছেন এমন ব্যক্তিদের তালিকা থেকে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের বেছে নিতে বলা হয়। তার ওপর ভিত্তি করেই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।

জরিপে এএফপির প্রায় তিন শ’ সাংবাদিক অংশ নেন। তালিকায় শীর্ষ দশ অবস্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, রিসেপ তাইয়েপ এরদোয়ান, হিলারি ক্লিনটন, নিজেল ফারাযে, বাশার আল আসাদ, বারাক ওবামা, পোপ ফ্রান্সিস, বব ডিলান এবং মিশেল ওবামা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার