,

সুস্থ-সবল ও রোগ মুক্ত জাতি গঠনে সবাইকে দ্বায়িত্বশীল ভুমিকা রাখতে হবে

মিউনিসিপ্যাল এসোসিয়েশেন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, শিশুরা দেশের আগামীদিনের ভবিষ্যত। আমাদের আগামী প্রজন্ম শিশুদেরকে সুস্থ-সবল ও রোগ মুক্ত রাখতে বর্তমান সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। তাই দেশে সরকারি-বেসরকারি হাসপাতাল বৃদ্ধি করেছে। দেশে বিদ্বমান হাসপাতাল সুমূহের অবকাঠামো উন্নয়ন, আধূনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন, ডাক্তার, নার্স,টেকনিশিয়ান নিয়োগ সহ চিকিৎসা সেবার DSC06508মান উন্নয়ন করেছে। শিশু খাদ্য ও ঔষদের গুনগত মান নিশ্চিত করেছে। এছারা পল্লি এলাকায় মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সারাদেশে কমিনিউটি ক্লিনিক চালু করা বর্তমান সরকারের যুগান্তকারী একটি পদক্ষেপ। মেয়র আজ সকালে পৌর এলাকার ছয়বাড়িয়া মহিলা কাউন্সিলর শামিমা বেগম এর বাড়ির টিকাদান কেন্দ্রে দেশব্যাপী অনুষ্ঠিত“২১তম জাতীয় টিকা দিবস ক্যাম্পেইন”এর ব্রাহ্মণবাড়িয়া পৌরএলাকায় টিকাদান কর্মসূরি উদ্বধোন অনুষ্ঠানে প্রধান অতিথির উপরক্ত কথা বলেন। এসময় গত বছর শিশু টিকা নিয়ে ষড়যন্ত্রর কথা উল্লেখ করে বলেন একটি মহল সবসময় সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তাদের প্রতি সকল কে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আবু সাইদ,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত হোসেন, মহিলা কাউন্সিলর শামিমা বেগম, পৌরসচিব মোঃ ইসহাক ভূঞা, হিসাব রক্ষণ কর্মকর্তা গোরাম কাওছার, জিএভিআই এর প্রতিনিধি ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম,  স্যানিটারী ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম সহ এলাকার গনমান্য ব্যক্তি বর্গ। উল্লেখ্য এবছর পৌরসভার উদ্দ্যোগে পৌর এলাকার বারটি ওয়ার্ডে ৭২ টি টিকাদান কেন্দ্রে ০ মাস থেকে ৫ বছর বয়সি  ২২,১৭৭ জন  শিশুকে টিকা খাওয়ানো হয়।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর