,

মুমিনুল-মুশফিকের ফিফটি, ৫০৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা মুমিনুল হক অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন। তবে হাফসেঞ্চুরি করে অপরাজিত থেকেছেন শততম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিক। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে। ফলে আইরিশদের ৫০৯ রানে লক্ষ্য দিয়েছে টাইগাররা।

আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলায় শুরুতেই আউট হন ওপেনার সাদমান ইসলাম। অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবি হওয়ার আগে তিনি ৭৮ রান করেন। ১১৯ বলে ৭টি চারে নিজের ইনিংস সাজান তিনি। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরের ওভারেই বিদায় নেন।

তবে চতুর্থ উইকেট জুটিতে ১২৩ রানের পার্টনারশিপ গড়েন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। কিন্তু সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও গ্যাভিন হোয়ের বলে আউট হন মুমিনুল। তিনি ১১৮ বলে ১০টি চারে ৮৭ রান করেন। অবশ্য অন্যপ্রান্তে থাকা মুশফিক ৮১ বল খেলে ৫৩ রানে অপরাজিত থাকেন। শততম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর এবার ফিফটির দেখা পেলেন এই অভিজ্ঞ।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪৭৬ রান করে। জবাবে ২৬৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। বাংলাদেশ তৃতীয় দিন শেষে এক উইকেট হারিয়ে ১৫৬ রান করেছিল।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের