,

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

news-image

অনলাইন ডেস্ক : পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়াম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় বিভিন্ন ভবনের সামনে থাকা অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদের নির্দেশ দেন তিনি।

শনিবার (২২ নভেম্বর) পুরান ঢাকার বংশালের বিভিন্ন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘কসাইটুলিতে ভূমিকম্পে রেলিং ভেঙে পড়া ভবনের নকশা দেখাতে পারেনি মালিক পক্ষ। আগামী ৭ দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবনটি সিলগালা করা হবে।’

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ উল্লেখ করে রাজউক চেয়াম্যান বলেন,‘এখানে কোনো প্ল্যান ছাড়া এক কাঠার কম জমিতেও ৬-৭ তলা বাড়ি আছে। অথচ এক কাঠার নিচে আমরা কোনো প্ল্যান দিই না। যারা জোর করে করতেছে, আমরা তাদের মিটার কেটে দিচ্ছি। তারপরও আবার চোরাই মিটার নিয়ে বা জেনারেটর দিয়ে তারা করতেছে।’

এ সময় কম জমিতে থাকা পুরনো বা উঁচু বাড়ি ভেঙে কয়েকজন মিলে বাড়ি বানানোর পরামর্শ দেন রাজউক চেয়ারম্যান। তিনি মনে করেন, এতে আপাত ক্ষতি হলেও নতুন ভবনের উচ্চতা ও সুযোগ–সুবিধা তাদের আর্থিকভাবে লাভবান করবে।

বিভিন্ন ভবনের সামনে অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদের নির্দেশ দিয়ে ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, পুরান ঢাকার শত বছরের পুরাতন ভবনের ঐতিহ্য রক্ষা করেই নতুন পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন স্থাপনা ও ভবন ভেঙে বা হেলে পড়েছে। এদিন পুরান ঢাকার কসাইটুলীতে রেলিং ধসে তিন জনসহ সারাদেশে মোট ১১ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ, যারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট