,

মামদানির সঙ্গে বৈঠকের পর যা বললেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি হোয়াইট হাউজে বৈঠক করেছেন। কোনো ধরনের উত্তেজনা ছাড়াই বৈঠকটি সম্পন্ন হয়েছে।

এর আগে ট্রাম্প মামদানিকে শতভাগ কমিউনিস্ট লুনাটিক বলে আক্রমণ করলেও এবার বৈঠকে দেখা গেছে একদম ভিন্ন চিত্র।

ট্রাম্প বলেন, ‘আমাদের মধ্যে এতটা মিল থাকবে ভাবিনি। তিনি মামদানিকে মিস্টার মেয়র বলে সম্বোধন করেন এবং নিউইয়র্কের মেয়র হিসেবে তার সফলতা কামনা করেন।

উল্লেখ্য, ওভাল অফিসে ট্রাম্প–মামদানি বৈঠকের সরাসরি সম্প্রচার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে।

ট্রাম্প ও মামদানি জানান, ব্যক্তিগত বৈঠকে তারা জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও সাশ্রয়ী জীবনযাপনের মতো বাস্তব ইস্যুতে কথা বলেছেন।

ট্রাম্প বলেন, ‘তার কিছু ধারণা আমার ধারণার সঙ্গে মিলে যায়।’

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, তার কিছু সমর্থকও মামদানিকে ভোট দিয়েছেন।

রিয়েল এস্টেট ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হওয়া ট্রাম্প নিউইয়র্কে আরও বেশি আবাসন নির্মাণের জন্য মামদানির আহ্বানকে বিশেষভাবে স্বাগত জানান ট্রাম্প।

তবে এ বৈঠকে দুইজনই অভিবাসন নীতি এবং গাজা যুদ্ধের মতো প্রধান মতবিরোধগুলো এড়িয়ে গেছেন বলে জানা গেছে।

জানা যায়, সম্প্রতি জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রজুড়ে ভোটারদের সবচেয়ে বড় উদ্বেগ বর্তমান সময়ের জীবনযাত্রার ব্যয়। তাই এ বৈঠকে তারা শুধু আর্থিক ইস্যুতে মন দেন, যা রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্যও লাভজনক হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই